TRENDING:

Rupashree Prakalpa: বিয়ের আগেই মেয়েরা পাবেন ২৫ হাজার টাকা! বাংলার এই প্রকল্প নিয়ে বিরাট নির্দেশ রাজ্য সরকারের

Last Updated:
Rupashree Prakalpa: বারংবার অভিযোগ ওঠে, রূপশ্রীর টাকা বিয়ের আগে দেওয়ার কথা থাকলেও তা পাওয়া যাচ্ছিল পরে।
advertisement
1/7
বিয়ের আগেই মেয়েরা পাবেন ২৫ হাজার টাকা! বাংলার এই প্রকল্প নিয়ে বিরাট নির্দেশ
পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের কথা ভেবে আর্থিক ভাবে পিছিয়ে থাকা দরিদ্র পরিবারগুলিকে মেয়ের বিয়ে দেওয়ার জন্য এককালীন ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে। ‘রূপশ্রী’ নামের এই প্রকল্পের আওতায় বিয়ের আগে ২৫,০০০ টাকা পেতে হলে আবেদন করা আবশ্যিক। অনলাইন এবং অফলাইন দু-ভাবেই আবেদন জানানো যাবে।
advertisement
2/7
advertisement
3/7
‘রূপশ্রী’ প্রকল্পের জন্য আবেদন করতে চাইলে একটি ফর্ম পূরণ করতে হবে। তার সঙ্গে জমা দিতে হবে ঊপরে নানান নথিপত্র। আবেদনের ফর্ম নিকটস্থ কয়েকটি জায়গা থেকে পাওয়া যায় সহজে। অথবা আবেদনপত্র নিজেই কম্পিউটার থেকে সরাসরি ডাউনলোড করা যায়।
advertisement
4/7
নতুন নির্দেশিকায় বলা হয়েছে বিয়ের আগেই রূপশ্রীর টাকা পাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দিতে হবে। আর যদি তা না হয় তাহলে খুব দেরি হলে বিয়ের দিনই পাত্রীর পাঠিয়ে দিতে হবে। সম্প্রতি দফতরের আধিকারিকরা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে নতুন নির্দেশের বিষয়ে সব জেলা প্রশাসনকে জানিয়ে দিয়েছেন।
advertisement
5/7
পশ্চিমবঙ্গ সরকার ‘দুয়ারে সরকার’ অভিযানের অন্যতম কর্মসূচি হিসেবে ঠিক করেছে যে, রাজ্য সরকারের তরফে দেওয়া সমস্ত রকম প্রকল্পের আবেদন ঠিক কোন পরিস্থিতিতে রয়েছে, তা এবার জানতে পারবেন আবেদনকারী নিজেই। এর জন্য সাহায্য নিতে হবে ইন্টারনেটের। ‘রূপশ্রী’ প্রকল্পও সেই তালিকা থেকে বাদ নেই।
advertisement
6/7
সরকারি অফিসারদের অনেকেরই দাবি, এতদিন আবেদন যাচাইয়ের কাজ চলত ধীরগতিতে। সেক্ষেত্রে আধিকারিকদের গাফিলতিও ছিল বলে অভিযোগ ওঠে। ফলে অনেকেরই টাকা বকেয়া পড়ে থাকছিল। শুধু তাই নয়, আবেদন করলেও আবার এই প্রকল্পের সুবিধা অনেকে পাননি বলেও অভিযোগ উঠেছিল।
advertisement
7/7
তাই এই কাজে গতি আনতেই সরকারের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নির্দেশে বলা হয়েছে, বিয়ের দিন পেরিয়ে গেলে আর তথ্য আপলোড করা যাবে না।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Rupashree Prakalpa: বিয়ের আগেই মেয়েরা পাবেন ২৫ হাজার টাকা! বাংলার এই প্রকল্প নিয়ে বিরাট নির্দেশ রাজ্য সরকারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল