TRENDING:

Sanjay Roy: ফের সঞ্জয়কে আনা হল আদালতে, একে একে চিনিয়ে দিলেন চার সাক্ষী! কারা তাঁরা?

Last Updated:
আদালতে বিচার প্রক্রিয়া শুরুর পর থেকেই মুখ খুলে বিস্ফোরক অভিযোগ করে সঞ্জয় রায়৷
advertisement
1/6
ফের সঞ্জয়কে আনা হল আদালতে, একে একে চিনিয়ে দিলেন চার সাক্ষী! কারা তাঁরা?
আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের বিচার পর্ব শুরুর প্রথম কয়েক দিন আদালতে নিয়ে আসা হয় মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে৷ এর পর থেকে নিরাপত্তার কথা মাথায় রেখে তাঁকে ভার্চুয়ালি পেশ করা হচ্ছিল৷
advertisement
2/6
কিন্তু এ দিন ফের সঞ্জয় রায়কে সশরীরে শিয়ালদহ আদালতে পেশ করা হয়৷ কারণ এ দিন এই মামলার চার জন সাক্ষীকে দিয়ে সঞ্জয় রায়কে শনাক্ত করা বা চিহ্নিতকরণের প্রক্রিয়া ছিল৷
advertisement
3/6
যে চার জন সাক্ষী এ দিন সঞ্জয় রায়কে শনাক্ত করেন তাঁদের মধ্যে ছিলেন কলকাতা পুলিশের দু জন কর্মী৷ অন্য দু জন সাক্ষী হিসেবে সঞ্জয়কে শনাক্ত করেন কলকাতা পুলিশেরই দুই সিভিক ভলেন্টিয়ার৷
advertisement
4/6
আদালতের নির্দেশেই বলা ছিল, যে দিনগুলিতে সঞ্জয়ের শনাক্তকরণ প্রক্রিয়া থাকবে, সেই দিনগুলিতে তাঁকে সশরীরে আদালতে হাজির করাতে হবে৷
advertisement
5/6
সেই মতো এ দিন কড়া নিরাপত্তার মধ্যে সঞ্জয় রায়কে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয়৷ কোনওভাবেই সঞ্জয় যাতে সংবাদমাধ্যমের সামনে মুখ না খোলে তার জন্য এ দিনও সতর্ক ছিল পুলিশ৷
advertisement
6/6
আদালতে বিচার প্রক্রিয়া শুরুর পর থেকেই মুখ খুলে বিস্ফোরক অভিযোগ করে সঞ্জয় রায়৷ সঞ্জয় দাবি করে, ধর্ষণ এবং খুন সে করেনি৷ এমন কি, কলকাতা পুলিশের বড় মাথারা তাকে ফাঁসিয়ে দিচ্ছে বলেও অভিযোগ করে সঞ্জয়৷
বাংলা খবর/ছবি/কলকাতা/
Sanjay Roy: ফের সঞ্জয়কে আনা হল আদালতে, একে একে চিনিয়ে দিলেন চার সাক্ষী! কারা তাঁরা?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল