TRENDING:

'সব ঠিক আছে...', সাংসদ হচ্ছেন নিশ্চিত! রাজ্যসভার প্রার্থী মনোনয়নের 'স্ক্রুটিনি' পর্ব শেষে কী বললেন রাজীব কুমার?

Last Updated:
Rajiv Kumar Rajya Sabha 2026: রাজ্যসভার প্রার্থী মনোনয়নের 'স্ক্রুটিনি' পর্ব শেষ, শুক্রবার মুখ খুলেই কী বললেন প্রাক্তন ডিজি রাজীব কুমার? এদিন স্ক্রুটিনিতে হাজির ছিলেন নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল। এদিন সবচেয়ে বেশি আগ্রহ ছিল তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তথা রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমারকে ঘিরে।
advertisement
1/6
'সব ঠিক আছে...', সাংসদ হচ্ছেন নিশ্চিত! রাজ্যসভার 'স্ক্রুটিনি' পর্ব শেষে কী বললেন রাজীব?
গতকাল, বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র পেশ। আজ, শুক্রবার সকাল থেকেই রাজ্যসভার প্রার্থীরা হাজির ছিলেন বিধানসভায়। মূল কারণ ছিল স্ক্রুটিনি। এদিন নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়ালও উপস্থিত ছিলেন। এদিন সবচেয়ে বেশি আগ্রহ ছিল তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তথা রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমারকে ঘিরে।
advertisement
2/6
এদিন স্ক্রুটিনি পর্ব শেষে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে সে অর্থে কোনও মন্তব্য করতে চাননি রাজীব কুমার। তবে তিনি স্পষ্ট জানান 'সব ঠিক আছে।' অরূপ বিশ্বাস-সহ পরিষদীয় ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত দলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন বিধানসভায়। প্রত্যেকের মনোনয়ন খুঁটিয়ে দেখে নেওয়া হয়েছে।
advertisement
3/6
যেহেতু কোনও নির্বাচন হচ্ছে না, আগামী ৯ মার্চ এঁদের প্রত্যেকের হাতেই শংসাপত্র তুলে দেওয়া হবে। এবার রাজ্যসভার ভোটের প্রার্থী নির্বাচনে বড় চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূলের পক্ষে মনোনয়ন জমা দেন প্রাক্তন আইপিএস রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিক, আইনজীবী মেনকা গুরুস্বামী এবং রাজ্যের মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়। তৃণমূলের পক্ষে চারজন এবং বিজেপির পক্ষে একজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
advertisement
4/6
গতকাল তৃণমূলের পক্ষে মনোনয়ন জমা দেন প্রাক্তন আইপিএস রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিক, আইনজীবী মেনকা গুরুস্বামী, এবং রাজ্যের মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়। অন্য দিকে একটু দেরিতে মনোনয়ন জমা দেন বিজেপির রাহুল সিনহা।
advertisement
5/6
গতকাল মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ করেন প্রাক্তন আমলা। অর্থবহ ভাবেই বৃহস্পতিবার মাদার টেরিজাকে উদ্ধৃত করে বলেন, “I trust God will not give me any responsibility which I will not be able to handle”। আর আজ, শুক্রবারও বিধানসভার ভিতরে বেশ স্মার্ট মুভমেন্ট দেখা যায় প্রাক্তন আইপিএসের।
advertisement
6/6
প্রসঙ্গত, রাজীব কুমার এর আগে বৃহস্পতিবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেন, "এটি একটি বড় দায়িত্ব এবং বড় সম্মানের বিষয়। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। এটি অত্যন্ত বড় দায়িত্ব। আমি মাদার টেরিজাকে উদ্ধৃত করে একটি কথা আবার বলতে চাই: "আমি জানি ঈশ্বর আমাকে এমন কোনও দায়িত্ব দেবেন না যা আমি সামলাতে পারব না।"
বাংলা খবর/ছবি/কলকাতা/
'সব ঠিক আছে...', সাংসদ হচ্ছেন নিশ্চিত! রাজ্যসভার প্রার্থী মনোনয়নের 'স্ক্রুটিনি' পর্ব শেষে কী বললেন রাজীব কুমার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল