TRENDING:

Rain Alert: মুহূর্তেই বদলে যাবে আবহাওয়া...! ২-৩ ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, তালিকায় আরও এক জেলা

Last Updated:
Rain Alert: কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। আগামী ২-৩ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা এবং কলকাতায়।
advertisement
1/6
২-৩ ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, তালিকায় আরও এক জেলা
আচমকাই মুড বদল হয়েছে আবহাওয়ার। চলছে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি। তাপমাত্রার অবশ্য খুব একটা বদল হয়নি। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। আগামী ২-৩ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা এবং কলকাতায়।
advertisement
2/6
বৃষ্টির আশঙ্কা পুরুলিয়া জেলাতেও। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, জানিয়েছেআলিপুর আবহাওয়া দফতর।
advertisement
3/6
মঙ্গলবার বৃষ্টি বেশি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। এই সব জেলাতেই দমকা ঝোড়ো বাতাস বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
advertisement
4/6
বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা এবং ঝড়ের সম্ভাবনা জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বাতাস বইতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।
advertisement
5/6
বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তাপমাত্রার ওঠানামায় জলীয় বাষ্পে কুয়াশার সম্ভাবনা সকালের দিকে। বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে এবং তার প্রভাবেই ঝড়-বৃষ্টি হবে।
advertisement
6/6
উত্তরবঙ্গে দার্জিলিং থেকে শুরু করে কোচবিহার পর্যন্ত উপরের দিকের ৫ জেলায় বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই তিন জেলাতে বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Rain Alert: মুহূর্তেই বদলে যাবে আবহাওয়া...! ২-৩ ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, তালিকায় আরও এক জেলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল