পাখির চোখ বিধানসভা ভোট, এসআইআর আবহে আজ ব্রিগেডে মোদির মেগা সমাবেশ! কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী?
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
PM Modi Brigade Rally: ভোটের মুখে বিজেপির হাইভোল্টেজ ব্রিগেড সমাবেশ ঘিরে রাজ্য জুড়ে পারদ চরমে। বাঙালিয়ানাকে উস্কে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হয়েছে ব্রিগেডের মঞ্চ। ইতিমধ্যেই শিয়ালদহে ভিড় বিজেপি কর্মী সমর্থকদের। এরইমধ্যে আজ মোদি বাংলার মানুষকে কী বার্তা দেন সেদিকে তাকিয়ে রাজ্যের মানুষ।
advertisement
1/6

পাখির চোখ আগামী বিধানসভা নির্বাচন আজ নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশ ধর্মতলায়। ভোটের মুখে বিজেপির হাইভোল্টেজ ব্রিগেড সমাবেশ ঘিরে গেরুয়া শিবিরে উত্তেজনা তুঙ্গে। বাঙালিয়ানাকে উস্কে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হয়েছে ব্রিগেডের মঞ্চ।
advertisement
2/6
মূলত, ব্রিগেড সমাবেশের মঞ্চে আজ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থাকছে প্রশাসনিক সভার পাশাপাশি দলীয় সমাবেশ। এসআইআর আবহে রাজ্যে এসে কী বার্তা দেবেন মোদি? সেদিকে তাকিয়ে বাংলার মানুষ।
advertisement
3/6
মোদির সফরসূচি:শনিবার সকাল ১১:১০ তে অসমের শিলচর থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী। ০১:২০ তে কলকাতা বিমানবন্দরে অবতরণ। দুপুর ০১:৪৫-এ কপ্টারে রেসকোর্সের হেলিপ্যাডে পৌঁছোবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বেলা ০১:৫৫-এ গাড়িতে ব্রিগেডে যাবেন মোদি। দুপুর ০২:০০-০২:৩০ বিভিন্ন প্রকল্পর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দুপুর ০৩:৩৫- এ ব্রিগেডের সভাস্থল ছাড়বেন মোদি। ০৩:৪০-এ রেসকোর্সে পৌঁছবেন, ০৮:০৫-এর কপ্টারে কলকাতা বিমানবন্দরে পৌঁছিবেন নরেন্দ্র মোদি। বিকেল ০৪:১০-এ কলকাতা ছাড়বেন প্রধানমন্ত্রী।
advertisement
4/6
শনিবার শুধু রাজনৈতিক জনসভা নয়, এ রাজ্যে প্রধানমন্ত্রীর শেষ ছ’টি কর্মসূচির মতো এটির ক্ষেত্রেও প্রথমে হবে প্রশাসনিক সভা, তার পরেই দলীয় জনসভা হবে। দলীয় মঞ্চের পাশেই থাকছে সরকারি অনুষ্ঠানের মঞ্চ যেখান থেকে একাধিক প্রকল্পের শিলান্যাস বা উদ্বোধন প্রধানমন্ত্রী শনিবার ব্রিগেডে দাঁড়িয়েই করবেন।
advertisement
5/6
মনে করা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে মোদির শেষ সর্বাধিক বৃহৎ রাজনৈতিক জনসভা হতে চলেছে ব্রিগেডে। রাজ্য সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ, শিল্প, শিক্ষা-সহ একাধিক ইস্যুতে ইতিমধ্যেই সুর ছড়িয়েছে অন্যান্য সভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী।
advertisement
6/6
গত কয়েকদিন ধরেই রাষ্ট্রপতি ইসুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। রায়দিঘি থেকে ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত-সাহ কর্মসংস্থান নিয়ে বার্তা দিয়েছেন। বারবারই তুলেছেন রাজ্যের অনুপ্রবেশ ইস্যুতে শিথিলতার অভিযোগ। এরই মাঝে প্রধানমন্ত্রী আজ ব্রিগেডের মঞ্চ থেকে কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।