TRENDING:

Mamata Banerjee| Student Scholarship| লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে মাসে মাসে টাকা! মনজয়ে ফের কল্পতরু মমতা, বড় ঘোষণা

Last Updated:
Mamata Banerjee| Student Scholarship-ফের বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোন ছাত্ররা পাবে এই টাকা, কী ভাবে আবেদন করতে হবে। জানুন সব তথ্য-
advertisement
1/6
লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে মাসে মাসে টাকা! ফের কল্পতরু মমতা, বড় ঘোষণা
লক্ষ্মীর ভান্ডারে গৃহলক্ষ্মীদের মন জয় করেছেন। ছাত্রদের মন জিতেছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের। আবার ছাত্রদের মনজয়ে কল্পতরু মমতা বন্দ্যোপাধ্য়ায়। আবার এমন একটি প্রকল্পের ঘোষণা করলেন তিনি, যা থেকে ছাত্রছাত্রীরা মাসে মাসে টাকা পাবে। কী সেই বৃত্তি, কারা পাবেন, কী ভাবে আবেদন, ডিটেল জানুন-
advertisement
2/6
স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপের অধীনে এই বৃত্তি দেবে রাজ্য সরকার।
advertisement
3/6
এতদিন পাওয়া যেত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ৭৫ শতাংশ নম্বর পেলে। এবার রাজ্য সরকার সেই প্রাপ্ত নম্বর অনেকটাই কমিয়ে দিচ্ছে। স্কলারশিপের আওতায় আসার জন্য।
advertisement
4/6
এবার থেকে ৬০ শতাংশ নাম্বার পেলেই এই স্কলারশিপের সুবিধা পাওয়া যাবে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই ঘোষণা করেছেন।
advertisement
5/6
মূলত সাধারণ ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ পায় পড়াশোনার জন্য। এতে পড়ুয়ারা মাসিক এক থেকে আট হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। তারা যত টাকার আবেদন করেন ভিত্তিতে পারিবারিক আয় ও অন্য তথ্য খতিয়ে দেখে সবকিছু খতিয়ে দেখে স্কলার্শিপ দেয় রাজ্য সরকার। এক্ষেত্রেও প্রাপ্ত নম্বর কমিয়ে আনাতে আরো বেশি সংখ্যক ছাত্র-ছাত্রী এই স্কলারশিপের সুবিধা পাবে।
advertisement
6/6
২০১৬ সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কলারশিপ প্রকল্প শুরু করেন। এবার তুলনায় কম নাম্বার পাওয়া ছাত্র-ছাত্রীরাও যাতে এই স্কলারশিপ এর সুবিধা পায় সেই দিকে লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। উল্লেখ্য এমফিল, পিএইচডি, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারাও এই স্কলারশিপ পেতে পারেন।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Mamata Banerjee| Student Scholarship| লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে মাসে মাসে টাকা! মনজয়ে ফের কল্পতরু মমতা, বড় ঘোষণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল