TRENDING:

Kolkata Weather Forecast: আকাশের মুখ ভার, মাঘে বৃষ্টিতে ভিজবে শহর! কতদিন চলবে এই বারিধারা?

Last Updated:
Kolkata Weather Forecast: বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পরেও তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা কম।
advertisement
1/7
আকাশের মুখ ভার, মাঘে বৃষ্টিতে ভিজবে শহর! কতদিন চলবে এই বারিধারা?
আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন। তাপমাত্রা ক্রমশ বাড়বে। শীতের কাঁপন কমবে। আগামী তিন দিনের চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।
advertisement
2/7
কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পরেও তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা কম।
advertisement
3/7
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে এক ডিগ্রি নিচে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/7
স্বাভাবিক তাপমাত্রার থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস নীচে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫৯ থেকে ৯৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৩ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/7
নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা বাড়বে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস আর পূর্ব ভারতে তাপমাত্রা বাড়বে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস।
advertisement
6/7
কলকাতা ও সংলগ্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি আর পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে।
advertisement
7/7
দিল্লি সহ সংলগ্ন এলাকায় কুয়াশার দাপট থাকবে। সঙ্গে কোল্ড ডে পরিস্থিতি। রাজস্থান সংলগ্ন এলাকা ছাড়া শৈত্য প্রবাহ ক্রমশ কমবে। জম্মু-কাশ্মীর ও সহ উত্তর পশ্চিমের পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা বুধবার থেকে শুক্রবারের মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Kolkata Weather Forecast: আকাশের মুখ ভার, মাঘে বৃষ্টিতে ভিজবে শহর! কতদিন চলবে এই বারিধারা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল