TRENDING:

Kolkata Metro: সরকারি ছাড়পত্র না মেলায় পিছোচ্ছে মেট্রো প্রকল্প! অরেঞ্জ ও জোকা-বিবাদীবাগ লাইনে অনিশ্চয়তা

Last Updated:
Kolkata Metro: সরকারি অনুমতির জটিলতায় শহরের একাধিক মেট্রো প্রকল্পের সময়সীমা পিছিয়ে যাচ্ছে বলে জানাল রেল কর্তৃপক্ষ। আদালতের নির্ধারিত শেষ তারিখ পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট দফতরের সঙ্গে এখনও কোনও কার্যকর যোগাযোগ স্থাপন করা যায়নি বলে অভিযোগ।
advertisement
1/5
সরকারি ছাড়পত্র না মেলায় পিছোচ্ছে মেট্রো প্রকল্প! অরেঞ্জ ও জোকা-বিবাদীবাগ লাইনে জট
সরকারি অনুমতির জটিলতায় শহরের একাধিক মেট্রো প্রকল্পের সময়সীমা পিছিয়ে যাচ্ছে বলে জানাল রেল কর্তৃপক্ষ। আদালতের নির্ধারিত শেষ তারিখ পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট দফতরের সঙ্গে এখনও কোনও কার্যকর যোগাযোগ স্থাপন করা যায়নি বলে অভিযোগ।
advertisement
2/5
চিংড়িঘাটা হয়ে অরেঞ্জ লাইনে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর ডেডলাইন ছিল ২০২৭ সালের ডিসেম্বর। তবে বর্তমানে সেই সময়সীমা পিছিয়ে ২০২৮ সালের মাঝামাঝি করা হয়েছে। রেল সূত্রে জানানো হয়েছে, অবিলম্বে প্রয়োজনীয় অনুমতি না মিললে এই প্রকল্পের কাজ আরও দেরিতে শেষ হওয়ার আশঙ্কা রয়েছে।
advertisement
3/5
একইভাবে জোকা–বিবাদীবাগ মেট্রো প্রকল্পেও সরকারি অনুমতির অভাবে কাজ ব্যাহত হচ্ছে। ফলে এই প্রকল্পের নির্ধারিত সময়সীমাও পিছিয়ে যেতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
advertisement
4/5
গ্রিন লাইনের হলদিরাম পর্যন্ত সম্প্রসারণের ক্ষেত্রেও জট তৈরি হয়েছে। এই প্রকল্পে রাজ্য সরকারকে ৫০ শতাংশ অংশীদারিত্বে কাজ করার প্রস্তাব দেওয়া হলেও রাজ্য সরকার তা নাকচ করেছে। এর ফলে প্রকল্পের বাজেট নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি রেল।
advertisement
5/5
এদিকে কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কারের কাজ আগামী এপ্রিল–মে মাসে শুরু হওয়ার কথা। কাজ শুরু হলে তা শেষ করতে প্রায় সাত মাস সময় লাগবে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে, অনুমতি ও অর্থসংক্রান্ত জটিলতায় কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Kolkata Metro: সরকারি ছাড়পত্র না মেলায় পিছোচ্ছে মেট্রো প্রকল্প! অরেঞ্জ ও জোকা-বিবাদীবাগ লাইনে অনিশ্চয়তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল