TRENDING:

Firhad Hakim: হাতে গোনা কয়েকটা দিন, জোরকদমে চলছে প্রচার! মমতার সমর্থনে ফের পথে নামলেন ফিরহাদের

Last Updated:
ভবানীপুর কেন্দ্রটি কলকাতা পুরসভার আটটি ওয়ার্ড-৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৭ ও ৮২-নিয়ে গঠিত, এবং সব ক’টিতেই তৃণমূলের কাউন্সিলর রয়েছেন। সেই সংগঠনিক শক্তিকেই কাজে লাগিয়ে তৃণমূল ভোটের ময়দানে নামছে।
advertisement
1/5
হাতে গোনা কয়েকটা দিন, জোরকদমে চলছে প্রচার! মমতার সমর্থনে ফের পথে নামলেন ফিরহাদের
ভোটে ভরকেন্দ্র ভবানীপুরে ফিরহাদ হাকিমের জোরদার প্রচার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে ব্যস্ত ফিরহাদ হাকিম। বাড়ি বাড়ি জনসংযোগে কলকাতা পুরসভার মেয়র।
advertisement
2/5
সকাল সকাল ফিরহাদ হাকিমের প্রচার মুখ্যমন্ত্রীর এলাকায়। ইলেকশন কমিশন অত্যাচার করছে। বিজেপি ডিরেক্ট এলেকশন কমিশন কে দিয়ে অত্যাচার করছে। আমার এলাকাতেও ৩২ হাজার আন্ডার অ্যাডজুডিকেশন আছে। মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে। জিতবো আমরাই।
advertisement
3/5
নির্বাচনী ক্যাম্প করতে না দেওয়ার অভিযোগ তুলেছিলেন শুভেন্দু। সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন, ক্যাম্প তো আমাদেরও নেই। যদি আপনার পার্টি অফিস না থাকে, আপনার কর্মী না থাকে, তাহলে কি আমি কর্মী সাপ্লাই দেব? সিইও দফতর বলে দেবে আর আমরা করে দেব?
advertisement
4/5
তিনি বলেন, 'দিলীপ ঘোষের হুমকি, ৪ তারিখের পর বদলে যাবে। আবার দিলীপ দা কে অমিত শাহের মত জেলে থাকতে হবে। দিলীপদা ভুলে যাবেন না, শেষ কথা আইন বলে। অমিত শাহ এনকাউন্টার করিয়েছিল। অ্যারেস্ট হতে হয়েছিল। তারপরেও অমিত শাহকে ক্লিনচট দিয়েছে সিবিআই। কারণ তিনি ক্ষমতায় আছেন। ক্ষমতা কিন্তু পরিবর্তন হয়।'
advertisement
5/5
ভবানীপুরের হাই-ভোল্টেজ লড়াইয়ে তৃণমূল কংগ্রেস তাদের প্রচারের মূল সুর ঠিক করে ফেলেছে। এবারও কেন্দ্রবিন্দুতে মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ‘ঘরের মেয়ে’ হিসেবে তুলে ধরেই ভোটের কৌশল সাজাচ্ছে দল। গতকাল কর্মিসভায় ভবানীপুরে বাড়ি বাড়ি প্রচারে জোর দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এর আগে ফিরহাদ বলেন, ” ৬০ হাজারের বেশি ভোটে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ওয়ার্ডেের সবাই পরিচিত, নিজের ওয়ার্ড। তবু একবার সকলকে মনে করিয়ে দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দিন। তিনি ভবানীপুরের ঘরের মেয়ে।”
বাংলা খবর/ছবি/কলকাতা/
Firhad Hakim: হাতে গোনা কয়েকটা দিন, জোরকদমে চলছে প্রচার! মমতার সমর্থনে ফের পথে নামলেন ফিরহাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল