TRENDING:

IMD West Bengal Weather: ৩ জেলায় কমলা সতর্কতা! বিশ্বকর্মা-রান্নাপুজোর জোড়া পার্বণে চমকে দেওয়া আপডেট! আবহাওয়ার তুলকালাম রাজ্যজুড়ে

Last Updated:
IMD West Bengal Weather: নয়া সপ্তাহে রাজ্যে কি গরম বাড়বে আরও? নাকি চলবে ঝড়-জলের খেলা? হাওয়া অফিসের তরফে জানানো হল বিরাট আপডেট।
advertisement
1/10
৩ জেলায় কমলা সতর্কতা! বিশ্বকর্মা-রান্নাপুজোর জোড়া পার্বণে চমকে দেওয়া আপডেট
নয়া সপ্তাহে রাজ্যে কি গরম বাড়বে আরও? নাকি চলবে ঝড়-জলের খেলা? হাওয়া অফিসের তরফে জানানো হল বিরাট আপডেট। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার কোনও হেরফের হবে না।
advertisement
2/10
যদিও সপ্তাহের প্রথমদিনে গরম একইরকম থাকবে, তবে সপ্তাহের পরের তিনদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয়ের পাদদেশীয় জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমবে।
advertisement
3/10
বিশ্বকর্মা পুজো আর রান্না পুজোর জোড়া পার্বণ সোমবার। আর এই সপ্তাহের প্রথম দিন থেকেই একাধিক জেলায় হবে ভারী বৃষ্টি। কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জেলাগুলিতে জারি করা হয়েছে সর্তকতা।
advertisement
4/10
সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে ওই তিনদিন দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
advertisement
5/10
অন্যদিকে, মঙ্গল-বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
advertisement
6/10
বুধবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
advertisement
7/10
সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলায়, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ হালকা বৃষ্টি হবে।
advertisement
8/10
বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। সেদিন জলপাইগুড়ি এবং কালিম্পঙে ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
advertisement
9/10
দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের কয়েকটি অংশে ভারী বৃষ্টি হবে। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
advertisement
10/10
বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। ওইদিন জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ওই তিনটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD West Bengal Weather: ৩ জেলায় কমলা সতর্কতা! বিশ্বকর্মা-রান্নাপুজোর জোড়া পার্বণে চমকে দেওয়া আপডেট! আবহাওয়ার তুলকালাম রাজ্যজুড়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল