TRENDING:

IMD West Bengal Weather: বৃষ্টির হুঁশিয়ারি বঙ্গে...! সোম-মঙ্গলে রাজ্যের ৭ জেলা কাঁপাবে বজ্রপাত-ঝড়-জল-দুর্যোগ, কবে থামবে বৃষ্টি? কী পূর্বাভাস কলকাতায়? জানিয়ে দিল IMD

Last Updated:
IMD West Bengal Weather: পশ্চিমী ঝঞ্ঝার খেল! বসন্তে বৃষ্টি রাজ্যের জেলায় জেলায়। রাজ্যের সাত জেলায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। কোন জেলায় কবে বৃষ্টি? কবে থামবে বৃষ্টি? কী পূর্বাভাস কলকাতায়? জানিয়ে দিল IMD
advertisement
1/8
বৃষ্টির হুঁশিয়ারি বঙ্গে...! সোম-মঙ্গলে রাজ্যের ৭ জেলা কাঁপাবে ঝড়-জল, কী পূর্বাভাস কলকাতায়?
বঙ্গের আবহাওয়ায় এবার বৃষ্টির হুঁশিয়ারি। একাধিক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঝড়-বৃষ্টি কাঁপাবে বেশ কয়েকটি জেলা। এমনটাই সর্বশেষ পূর্বাভাসে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর, আইএমডি।
advertisement
2/8
লেটেস্ট ওয়েদার রিপোর্ট বলছে, আগামী ২১ ও ২২ তারিখ দুদিনই উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গ শুকনো থাকবে। এরপর ২৩ ও ২৪ দুই বঙ্গে হালকা মেঘলা আকাশ দেখা যাবে। তবে এই দুইদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।
advertisement
3/8
২৩ ও ২৪ ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?আগামী সোম ও মঙ্গলবার অর্থাৎ ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির উত্তরাংশ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। অর্থাৎ উত্তরবঙ্গে এই সময় একাধিক জায়গায় পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
4/8
দক্ষিণবঙ্গের আবহাওয়া: বৃষ্টির পূর্বাভাস আছে দক্ষিণবঙ্গেও। সোম-মঙ্গলে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
advertisement
5/8
২৩ তারিখ বৃষ্টির সম্ভাবনা বেশি এই জেলাগুলিতে। এরপর ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার- পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলি জেলায় হালকা থেকে মাঝারি ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
advertisement
6/8
দক্ষিণবঙ্গে বাতাসে জলীয় বাষ্প ঢুকছে। আর তারই জেরে এখানকার জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে নতুন করে। কারণ আবহাওয়া একরকম চলে আসছে বেশ অনেকগুলি দিন ধরে। আর তাতেই আচমকা জলীয় বাষ্পের আগমন হও‍য়ার কারণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
advertisement
7/8
বজ্রপাতের ঘটনা ঘটতে পারে দু-একটি জেলায়। সোমবার ও মঙ্গলবার এই দুদিন ঝাড়গ্রাম, ইস্ট ওয়েস্ট মেদিনীপুরে বৃষ্টির সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুতের সতর্কতা। ২৩ তারিখ বজ্রপাতের আশঙ্কা তুলনামূলক ভাবে বেশি থাকতে পারে এই তিন জেলায়।
advertisement
8/8
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণাতে আগামী ২৪ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার ও২৫ ফেব্রুয়ারি থেকে বৃষ্টি-ঝড় কমার সম্ভাবনা। আবার আবহাওয়া স্বাভাবিক হবে তারপর।
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD West Bengal Weather: বৃষ্টির হুঁশিয়ারি বঙ্গে...! সোম-মঙ্গলে রাজ্যের ৭ জেলা কাঁপাবে বজ্রপাত-ঝড়-জল-দুর্যোগ, কবে থামবে বৃষ্টি? কী পূর্বাভাস কলকাতায়? জানিয়ে দিল IMD
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল