TRENDING:

IMD Weather Update: বড়দিনে জাঁকিয়ে শীত, কলকাতায় ১৩! বাংলার জেলায় জেলায় ঠান্ডা বাড়বে

Last Updated:
IMD Weather Update: বড়দিনের পারদ নামবে। কলকাতায় জাঁকিয়ে শীত। জেলায় জেলায় শীতের হাওয়ার নাচন...
advertisement
1/6
বড়দিনে জাঁকিয়ে শীত, কলকাতায় ১৩! বাংলার জেলায় জেলায় ঠান্ডা বাড়বে
★ক্রিসমাসের আবহাওয়া আপডেট। ঠান্ডা কি বাড়বে না কমবে? আপডেট দিলেন অন্বেষা ভট্টাচার্য, আবহাওয়াবিদ, আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
2/6
★বড়দিনের পারদ নামবে। কলকাতায় ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ঘন কুয়াশার দাপট। মূলত পরিষ্কার আকাশ শুষ্ক আবহাওয়া। উৎসবের মরশুমে বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
3/6
★কলকাতা ও সংলগ্ন এলাকায় সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ। শীতের আমেজ কিছুটা বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা নামবে। ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তাপমাত্রা। আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে নামবে। তার পরবর্তী তিন-চার দিনে তাপমাত্রা একই রকম থাকবে।
advertisement
4/6
★উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট। বাকি জেলাতেও হালকা মাঝারি কুয়াশা।সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে। পার্বত্য এলাকায় তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আগামী কয়েকদিনে।
advertisement
5/6
★দক্ষিণবঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়াতে ঘন কুয়াশার দাপট। বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা।
advertisement
6/6
★আগামী দু-তিন দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে। পশ্চিমের জেলাগুলিতে ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস এবং উপকূলের জেলায় ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। (রিপোর্টার-- বিশ্বজিৎ সাহা)
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD Weather Update: বড়দিনে জাঁকিয়ে শীত, কলকাতায় ১৩! বাংলার জেলায় জেলায় ঠান্ডা বাড়বে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল