TRENDING:

IMD Weather Update: পারদ পতন বাংলায়...! এক ধাক্কায় ২/৩ ডিগ্রি কমবে তাপমাত্রা? মেগা আপডেট দিল আইএমডি

Last Updated:
IMD Weather Update: আবহাওয়ার পূর্বাভাস বলছে কলকাতা-সহ বেশিরভাগ জেলাতেই পরিষ্কার আকাশ থাকবে আর নামবে তাপমাত্রার পারদ। তবে এখনই শীতের চরম হাজিরা নয়। আরও অপেক্ষা বাকি।
advertisement
1/8
পারদ পতন বাংলায়...! এক ধাক্কায় ২/৩ ডিগ্রি কমবে তাপমাত্রা? মেগা আপডেট দিল আইএমডি
বেশ কিছুটা পারদ নামবে। পুবালী হাওয়ার পরিবর্তে উত্তর-পশ্চিমের হাওয়া বেশি আসবে। আর তাতেই শীতের ইঙ্গিত জোরালো হবে বাংলায়। এমনটাই জানাচ্ছে আইএমডি-র লেটেস্ট ওয়েদার আপডেট।
advertisement
2/8
আবহাওয়ার পূর্বাভাস বলছে কলকাতা-সহ বেশিরভাগ জেলাতেই পরিষ্কার আকাশ থাকবে আর নামবে তাপমাত্রার পারদ। তবে এখনই শীতের চরম হাজিরা নয়। আরও অপেক্ষা বাকি।
advertisement
3/8
তাই সোয়েটার, মাফলার এখনই বের না করলেও চলবে। আপাতত হেমন্তের আবহাওয়ায় তাপমাত্রা ওঠানামা করবে আরও বেশ কিছুদিন। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।
advertisement
4/8
অন্যদিকে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বাংলায়। ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি জারি রয়েছে দক্ষিণের রাজ্যগুলিতে। বঙ্গোপসাগরে বা আমাদের রাজ্যের সংলগ্ন উত্তর বঙ্গপ্রসাগরে কোনও সিস্টেম এই মুহূর্তে নেই।
advertisement
5/8
ঘূর্নাবর্ত রয়েছে তামিলনাড়ু ও সংলগ্ন এলাকায় এটি ক্রমশ পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগোবে দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে মঙ্গলবার উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।
advertisement
6/8
মোটের উপর গোটা দেশেই এবার নামবে তাপমাত্রা। মঙ্গলবারের মধ্যে বেশ কিছুটা পারদ পতনের ইঙ্গিত। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬১ থেকে ৯২ শতাংশ।
advertisement
7/8
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে মঙ্গলবার। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর লাদাখ এবং মুজাফফরাবাদে। মঙ্গল থেকে বৃহস্পতিবার এর মধ্যে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা উত্তরাখন্ড এবং হিমাচল প্রদেশে।
advertisement
8/8
কেরল, মাহেতে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক দিন। তামিলনাডু, কড়াইকাল, পন্ডিচেরিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD Weather Update: পারদ পতন বাংলায়...! এক ধাক্কায় ২/৩ ডিগ্রি কমবে তাপমাত্রা? মেগা আপডেট দিল আইএমডি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল