TRENDING:

IMD Weather Update: সপ্তাহজুড়ে বাংলার একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, যখন-তখন বাজ-কালবৈশাখীর পরিস্থিতি! রইল ওয়েদার আপডেট

Last Updated:
IMD Weather Update: অসময়ের পশ্চিমী ঝঞ্ঝায় মার্চের শেষেও তীব্র গরমের দেখা নেই বাংলায়। বাংলায় একাধিক জেলায় ঝড়-বৃষ্টির জেরে ঠান্ডা মনোরম আবহাওয়া জারি। নতুন সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? রইল লেটেস্ট আপডেট।
advertisement
1/12
সপ্তাহজুড়ে বাংলার একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, যখন-তখন বাজ-কালবৈশাখীর পরিস্থিতি! রইল ওয়েদার আপডেট
★অসময়ের পশ্চিমী ঝঞ্ঝায় মার্চের শেষেও তীব্র গরমের দেখা নেই বাংলায়। নতুন সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? রইল লেটেস্ট আপডেট।
advertisement
2/12
★ উত্তরবঙ্গে মঙ্গলবার দুর্যোগের পরিস্থিতি উপরের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি কালবৈশাখীর সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। আগামী তিন দিনে চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। শুক্রবার ও শনিবার আরও এক দফায় ঝড়-বৃষ্টির স্পেল। কালবৈশাখীর পরিস্থিতি; শিলাবৃষ্টির সম্ভাবনা।
advertisement
3/12
★উত্তরবঙ্গে মঙ্গলবার ভারী বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।ঝড় ও শিলাবৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা; উইকেন্ডে শুক্র ও শনিবার ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে।
advertisement
4/12
★সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপরের দিকের বাকি জেলাতে।
advertisement
5/12
★মঙ্গলবার ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে শিলাবৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। ৫০ কিমি থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা উত্তর দিনাজপুর জেলাতেও।
advertisement
6/12
★বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উপরের দিকে পাঁচ জেলাতে। তবে ঝড়ের গতিবেগ কম। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া।
advertisement
7/12
★শুক্রবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আবার বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস থাকবে। দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলায় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। শিলাবৃষ্টির আশঙ্কা থাকবে। নীচের তিন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ৪০/৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া।
advertisement
8/12
★দক্ষিণবঙ্গে আপাতত ঝড়-বৃষ্টির সতর্কতা নেই। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তাপমাত্রা বাড়তে পারে। ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
9/12
★সোমবার সকালে মনোরম আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই ; ক্রমশ বাড়বে তাপমাত্রা। বুধবারের মধ্যে স্বাভাবিকের কাছাকাছি ফিরতে পারে তাপমাত্রা। মূলত পরিষ্কার আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। মঙ্গলবার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
advertisement
10/12
★সপ্তাহান্তে ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হতে পারে। শুক্রবার থেকে রবিবার ঝড়-বৃষ্টির -সম্ভাবনা সম্ভাবনা। কলকাতা-সহ সব জেলাতেই ঝড়-বৃষ্টির অনুমান আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
11/12
★শুক্রবার ও শনিবার সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলার কিছু অংশে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা-সহ বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
12/12
★শনিবারেও কলকাতা-সহ সব জেলাতেই কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা।রবিবারেও ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে সব জেলাতে নয়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই চার জেলাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। (রিপোর্টার-- বিশ্বজিৎ সাহা)
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD Weather Update: সপ্তাহজুড়ে বাংলার একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, যখন-তখন বাজ-কালবৈশাখীর পরিস্থিতি! রইল ওয়েদার আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল