IMD Weather Update: গরম কমে শুরু ঝড়জল, বৃষ্টি আর কতদিন চলবে? পুজোতেও হবে নাকি? আবহাওয়ার বড় খবর
- Reported by:BISWAJIT SAHA
- local18
- Published by:Raima Chakraborty
Last Updated:
IMD Weather Update: টানা গরমের পর শুরু হয়েছে নিম্নচাপের বৃষ্টি। তবে দুর্গাপুজো একেবারেই সামনে। এই নিম্নচাপের বৃষ্টি আর কতদিন চলবে? আবহাওয়ার বড় খবর জানুন।
advertisement
1/8

★টানা গরমের পর শুরু হয়েছে নিম্নচাপের বৃষ্টি। তবে দুর্গাপুজো একেবারেই সামনে। এই নিম্নচাপের বৃষ্টি আর কতদিন চলবে? আবহাওয়ার বড় খবর জানুন।
advertisement
2/8
★বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়েছে। তবে এর প্রভাবে দক্ষিণ ছত্তিশগড়ে তৈরি হয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। একটি অক্ষরেখা রয়েছে উত্তর কোঙ্কন থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত যেটি এই ছত্তিশগড়ের ঘূর্ণাবর্তের উপর দিয়ে গিয়েছে।
advertisement
3/8
★মূলত এই অক্ষরেখার প্রভাবেই আজ থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সর্তকতা। শুধু বাংলা নয়, বিহার ঝাড়খন্ডে এবং ছত্রিশগড়ে প্রবল বর্ষণের আশঙ্কা।
advertisement
4/8
★দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা-সহ বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতে।
advertisement
5/8
★বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।
advertisement
6/8
★উত্তরবঙ্গে প্রবল বর্ষনের আশঙ্কা। আগামী ২৪ ঘণ্টায় চরম বৃষ্টিপাত হবে দার্জিলিঙে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলাতেও। বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে।
advertisement
7/8
★বৃহস্পতিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে প্রবল বর্ষণের সতর্কবার্তা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে দার্জিলিং এবং কালিম্পং ২ পার্বত্য জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহারে এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
advertisement
8/8
★শুক্রবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলাতে।