TRENDING:

IMD Weather Update: পারদ-পতন! বাংলায় উত্তুরে হাওয়ার খেলা শুরু, শীত শীত না; এবার জাঁকিয়ে ঠান্ডা, কবে থেকে? আবহাওয়ার বড় খবর

Last Updated:
IMD Weather Update: হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবারের পর থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র তিন থেকে চার ডিগ্রি করে নেমেছে তাপমাত্রার পারদ।
advertisement
1/9
পারদ-পতন! বাংলায় উত্তুরে হাওয়ার খেলা শুরু, শীত শীত না; এবার জাঁকিয়ে ঠান্ডা, কবে?
আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই, সেই মতো গোটা বাংলাজুড়েই উত্তুরে হাওয়ার খেলা শুরু। রবিবার সকাল থেকেই হু হু করে উত্তরের হাওয়া বইছে। পারদও নামল অনেকটাই।
advertisement
2/9
হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবারের পর থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র তিন থেকে চার ডিগ্রি করে নেমেছে তাপমাত্রার পারদ।
advertisement
3/9
শীত শীত ভাব ইতিমধ্যেই অনুভূত হচ্ছে। ভোর রাতের দিকে গায়ে চাদর দিতে হচ্ছে। ফ্যানের হাওয়ায় গায়ে কাঁটা দিচ্ছে। উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হতেই আবহাওয়ার এই পরিবর্তন বলে জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
4/9
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃষ্টির কোনও সম্ভাবনা এখন নেই। আকাশ থাকবে মেঘমুক্ত। এবার জাঁকিয়ে শীতের পালা খুব শীঘ্রই।
advertisement
5/9
আগামী একসপ্তাহ দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গ শুষ্ক আবহাওয়া থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১-২ কম ডিগ্রি কম থাকবে দুই বঙ্গেই।
advertisement
6/9
দমদমে রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া, বীরভূম ও হুগলিতে ১৫ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
7/9
অন‍্যদিকে, কলকাতায় ১৯ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে কলকাতা-সহ পশ্চিমের জেলাগুলিতে ২৯ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
8/9
এখন উত্তর বঙ্গের দুই দিনাজপুর ও মালদহতে মূলত কুয়াশাচ্ছন্ন আকাশ থাকছে৷ দক্ষিনবঙ্গের বীরভূম, নদিয়া, পশ্চিম মেদিনীপুরেও কুয়াশাচ্ছন্ন আকাশ থাকছে ভোরের দিকে।
advertisement
9/9
শীতের মরশুম অনুভব করতে শুরু করেছে দক্ষিণবঙ্গ। ভোরের দিকে শিরশিরানি অনুভব হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ক্রমাগতই হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী চার-পাঁচ দিনের মধ্যে তাপমাত্রার পারদ অনেকখানি কমবে। (বিশ্বজিৎ সাহা)
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD Weather Update: পারদ-পতন! বাংলায় উত্তুরে হাওয়ার খেলা শুরু, শীত শীত না; এবার জাঁকিয়ে ঠান্ডা, কবে থেকে? আবহাওয়ার বড় খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল