TRENDING:

IMD Rainfall Alert: আর কিছুক্ষণেই...! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কী হবে উত্তরে? বিরাট সতর্কতা জারি করল IMD

Last Updated:
IMD Rainfall Alert: ফের বৃষ্টির হুঁশিয়ারি বঙ্গের আকাশে! আবহাওয়ার বড় সতর্কতা জারি করল কলকাতা আইএমডি, আলিপুর আবহাওয়া দফতর। আগামী দু ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করল কলকাতা আশপাশের দুই জেলায়।
advertisement
1/12
আর কিছুক্ষণেই...! কলকাতা-সহ দক্ষিণের ৩ জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, কী হবে উত্তরে?
ফের বৃষ্টির হুঁশিয়ারি বঙ্গের আকাশে! আবহাওয়ার বড় সতর্কতা জারি করল কলকাতা আইএমডি, আলিপুর আবহাওয়া দফতর। আগামী দু ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করল কলকাতা আশপাশের দুই জেলায়।
advertisement
2/12
সর্বশেষ পূর্বাভাসে রাজ্যের ৩ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস।
advertisement
3/12
আলিপুর আবহাওয়া দফতরের সতর্কবার্তা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে বাতাস।
advertisement
4/12
আবহাওয়ার সিস্টেম:এদিকে নিম্নচাপ ছত্তিশগড়ে শক্তি হারাচ্ছে। নিম্নচাপের টানে মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে অনেকটা দূরে অবস্থান করছে। ওড়িশার কলিঙ্গপত্তনম দিয়ে মধ্য বঙ্গোপসাগরে পৌঁছবে। এর ফলে বঙ্গোপসাগর থেকে পূবালী ও দক্ষিণ পুর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকবে বাংলায়।
advertisement
5/12
দক্ষিণবঙ্গে শুক্রবার সকাল থেকেই অস্বস্তি চরমে পৌঁছেছে। শুক্রবার কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
6/12
বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার সম্ভাবনা। তাই বৃষ্টি না হলেই অস্বস্তি বাড়বে।
advertisement
7/12
উত্তরবঙ্গের আবহাওয়া:উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা তিন জেলায়। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি।
advertisement
8/12
বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। শনিবার মালদহ ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
advertisement
9/12
কলকাতার আবহাওয়া:সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি শহর কলকাতায়। তবে আর ঘণ্টা দুয়েকেই বৃষ্টিতে ভিজতে পারে শহর। এই মুহূর্তে মূলত আংশিক মেঘলা আকাশ রয়েছে। কখনও মেঘলা আকাশ ও কখনও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
10/12
সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
advertisement
11/12
কলকাতার তাপমান।আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস কম।
advertisement
12/12
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৩ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। বৃষ্টি হয়েছে ৬.৭ মিলিমিটার।
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD Rainfall Alert: আর কিছুক্ষণেই...! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কী হবে উত্তরে? বিরাট সতর্কতা জারি করল IMD
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল