TRENDING:

Rainfall Alert: কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসছে কলকাতার পাশের জেলা-সহ রাজ্যের চার জেলায়! আবহাওয়ার চমক

Last Updated:
আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে রাজ্যের চার জেলায় বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। এর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের দুই জেলা এবং দক্ষিণবঙ্গের দুই জেলা।
advertisement
1/6
কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসছে কলকাতার পাশের জেলা-সহ রাজ্যের চার জেলায়! আবহাওয়ার চমক
আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে রাজ্যের চার জেলায় বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। এর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের দুই জেলা এবং দক্ষিণবঙ্গের দুই জেলা।
advertisement
2/6
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের দুই জেলার মধ্যে উত্তর ২৪ পরগণা ও হুগলি জেলায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায়।
advertisement
3/6
রবিবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
advertisement
4/6
বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে। হতে পারে বজ্রপাতও। উষ্ণতা থাকলেও স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন, আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে সোমবার।
advertisement
5/6
বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তাপমাত্রার ওঠানামায় জলীয় বাষ্পে কুয়াশার সম্ভাবনা সকালের দিকে। বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। রবিবার থেকে মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, তার প্রভাবেই ঝড়-বৃষ্টি চলবে।
advertisement
6/6
কলকাতায় আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Rainfall Alert: কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসছে কলকাতার পাশের জেলা-সহ রাজ্যের চার জেলায়! আবহাওয়ার চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল