TRENDING:

Final Voter List: ভোটার তালিকায় নামের পাশে 'অ্যাডজুডিকেশন' লেখা থাকলে ভোট দিতে পারবেন না! কতদিন? স্পষ্ট করে দিল কমিশন

Last Updated:
Final Voter List: চূড়ান্ত তালিকায় নাম থাকবে, কিন্তু ভোট দিতে পারবেন না কারা? কতদিন? ক্যাটাগরি ভাগ করে জানিয়ে দিল নির্বাচন কমিশন।
advertisement
1/7
ভোটার তালিকায় নামের পাশে 'অ্যাডজুডিকেশন' লেখা থাকলে ভোট দিতে পারবেন না! কতদিন?
আগামী শনিবার, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে বাংলার চূড়ান্ত ভোটার তালিকা। তবে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, সেই তালিকা প্রকাশের পরও সাপ্লিমেন্টারি লিস্ট বের হতে থাকবে।
advertisement
2/7
কিন্তু সকলেরই প্রশ্ন, ইলেক্টোরাল রোল কী ফরম্যাটে পাবলিশ হতে চলেছে? কমিশন সূত্রে জানা যাচ্ছে, প্রথমে ৭ কোটি ৬৬ লক্ষ ভোটার ছিল, সেখান থেকে ৫৮ লক্ষ বাদ দিয়ে ৭ কোটি ৮ লক্ষ হয়েছে। নির্বাচন কমিশনের সূত্রে খবর, এবার ২৮ ফেব্রুয়ারি যে তালিকা বের হচ্ছে, তাতে ৭ কোটি ৮ লাখেরই নাম থাকছে। তার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা থাকছে।
advertisement
3/7
নির্বাচন কমিশন সাফ জানিয় দিল, দুটি ক্যাটাগরিতে থাকবেই চূড়ান্ত ভোটার তালিকা। Deleted, adjudication ও যাদের নাম পার্ক করা থাকল। ৭ কোটি ৮ লাখের নামের সবার নাম থাকবে তালিকা।
advertisement
4/7
যাদের নাম বাদ যাবে, তাদের নামের পাশে ডিলিটেড লেখা থাকবে, আর যারা এখন এই ৬০ লক্ষ, যাদের নথি জুডিশিয়াল অফিসাররা চেক করছেন, তাদের নামের পাশে অ্যাজুডিকেশন লেখা থাকবে। এছাড়া, যারা নতুন ভোটার হিসেবে যোগ দিচ্ছেন, তারা তাদের একটা সেপারেট লিস্ট সাপ্লিমেন্টারি হিসাবে ঢুকে যাবে এই লিস্টের সঙ্গে।
advertisement
5/7
শুক্রবার থেকেই ভোটার তালিকা ছাপানো শুরু হবে বলে জানিয়েছে কমিশন। আরও জানানো হয়েছে, যাদের নাম বাদ পড়বে ঠিক কী কারণে বাদ, সেটা বলা থাকবে না। কমিশন বলছে, কোনও তাড়াহুড়ো নেই। সাপ্লিমেন্টারি লিস্টে পরিবর্তন হতে থাকবে।
advertisement
6/7
কমিশন জানিয়েছে, যাদের অ্যাডজুডিকেশন লিস্টে নাম থাকবে, ততদিন ভোট দিতে পারবে না তারা। যতদিন তাদের নামে অভিযোগের নিস্পত্তি হবে না, ততদিন ভোটও দেওয়া হবে না তাঁদের। Adjudicated যাঁরা, তারা ভোট দিতে পারবে না। Approved হতে হবে তারপর ভোট দিতে পারবে। যত দফায় ভোট হবে, তত গুলো সাপ্লিমেন্টারি লিস্ট বের হবে।
advertisement
7/7
কমিশন জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি ভোটার লিস্ট ডিএম অফিসে, এসডিও অফিসে, বুথে বুথে দেওয়া হবে। তার সাথে ওয়েবসাইটেও দেখা যাবে ভোটার তালিকা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Final Voter List: ভোটার তালিকায় নামের পাশে 'অ্যাডজুডিকেশন' লেখা থাকলে ভোট দিতে পারবেন না! কতদিন? স্পষ্ট করে দিল কমিশন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল