যদি নাম 'ডিলিট' হয়, কী ভাবে বুঝবেন...? 'অ্যাডজুডিকেশন' আওতায় হলে কী চিহ্ন থাকবে? ছবি দেখে বুঝে নিন সহজেই!
- Reported by:Priti Saha
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Final List On SIR: কেমন হতে পারে তালিকা? কী ভাবে থাকতে পারে ক্যাটাগরি? ডিলিট বা অ্যাডজুডিকেশন কীভাবে 'চিহ্নিত' হবে? ছবি দেখে বুঝে নিন তালিকা! আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা পূর্ণাঙ্গ তালিকা দুপুর তিনটের মধ্যেই সমস্ত রাজনৈতিক দল ও বুথে বুথে টাঙিয়ে নিতে হবে।জাতীয় নির্বাচন কমিশনের থেকে সবুজ সংকেত এলেই সেই তালিকা আপলোড করার কাজ শুরু করা হবে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
advertisement
1/8

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আজ ২৮ ফেব্রুয়ারিই প্রকাশিত হতে চলেছে বাংলার চূড়ান্ত ভোটার তালিকা। এসআইআর নিয়ে নানা বিভ্রান্তির মধ্যেই প্রথম চূড়ান্ত লিস্ট বেরোচ্ছে আজ। স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন, তালিকায় নিজের নাম রয়েছে তো? নাম বাদ পড়েনি তো?
advertisement
2/8
নির্বাচন কমিশন সূত্রে খবর, তালিকা প্রকাশের পর অনলাইন ও অফলাইন- দু’ভাবেই দেখে নেওয়া যাবে নিজের নাম। দুপুর তিনটের মধ্যে জেলাশাসকদের কমপ্লায়েন্স রিপোর্ট দিতে বলেছে নির্বাচন কমিশন।
advertisement
3/8
সেইমতো পূর্ণাঙ্গ তালিকা দুপুর তিনটের মধ্যেই সমস্ত রাজনৈতিক দল ও বুথে বুথে টাঙিয়ে নিতে হবে। তারপর কমিশনকে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে। ইতিমধ্যেই ছাপানোর কাজ শেষ। জাতীয় নির্বাচন কমিশনের থেকে সবুজ সংকেত এলেই সেই তালিকা আপলোড করার কাজ শুরু করা হবে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
advertisement
4/8
চূড়ান্ত ভোটার তালিকা আপলোড করা হবে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in-এ। সেখানে গিয়ে ‘Electoral Roll’ বা সংশ্লিষ্ট বিভাগে ক্লিক করে নাম ও EPIC নম্বর দিয়ে খোঁজ করা যাবে। পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in-এও পাওয়া যাবে তালিকা।
advertisement
5/8
কেমন হতে পারে তালিকা? কীভাবে থাকতে পারে ক্যাটাগরি? অর্থাৎ ডিলিট বা আন্ডার অ্যাড জুডিকেশন কীভাবে চিহ্নিত থাকবে? একটি ড্যামি ছবি দিয়ে বুঝে নিতে পারেন সহজেই। দেখে নিন ভাল করে ছবিটি।
advertisement
6/8
এক্ষেত্রে কমিশন সূত্র অনুযায়ী, বৈধ ভোটার হিসেবে যাঁদের নাম 'অ্যাপ্রুভড' তাঁদের নামে পাশে শুধু ছবি দেওয়া থাকবে। সঙ্গে ভোটার সম্পর্কিত তথ্য থাকবে।
advertisement
7/8
অন্যদিকে যাঁদের নাম ডিলিট হবে তাঁদের ছবির উপরে সিঙ্গেল আড়াআড়ি কাটা চিহ্ন দেওয়া থাকবে। অর্থাৎ যাঁদের নাম 'অ্যাডজুডিকেশন' আওতায় রয়েছে তাঁদের ছবির উপরে আড়াআড়ি ভাবে কাটা থাকবে। সঙ্গে উল্লেখ থাকবে আন্ডার adjudicaton।
advertisement
8/8
প্রসঙ্গত, SIR হওয়ার আগে পশ্চিমবঙ্গের ভোটার ছিল- ৭ কোটি ৬৬ লাখের বেশি। প্রথম খসড়া তালিকায় বাদ গেল ৫৮ লক্ষ ২০ হাজার ৫৯৫ জন। এরপর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা হল ৭ কোটি ৮ লক্ষ। লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ পেয়েছেন ১ কোটি ২০ লক্ষ ভোটার। ৩২ লক্ষ ভোটারকে 'আনম্যাপড' চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে শুনানিতে অনুপস্থিত রয়েছেন ৪ লক্ষ ৯৮ হাজার ভোটার। এখনও পর্যন্ত অযোগ্য বিবেচিত হয়েছেন ৬ লক্ষ ১৪ হাজার।