TRENDING:

Durga Puja Weather: মনোরম আবহাওয়াতেই পুজো ? ষষ্ঠী থেকে দশমী আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন

Last Updated:
মনোরম আবহাওয়াতেই পুজো কাটবে বলে অনুমান আবহাওয়াবিদদের। পুজোয় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
1/5
মনোরম আবহাওয়াতেই পুজো ? ষষ্ঠী থেকে দশমী আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
মনোরম আবহাওয়াতেই পুজো কাটবে বলে অনুমান আবহাওয়াবিদদের। পুজোয় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে আবহাওয়া। উত্তুরে হওয়ার প্রভাব অনুভূত হবে। পশ্চিমের জেলাগুলিতে সকাল, সন্ধ্যা হালকা শীতের অনুভূতি। নবমী এবং দশমীতে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/5
কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হলেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। পরিস্থিতি অনুকূল, যে কোনও মুহূর্তে বর্ষা বিদায় শুরু হবে বঙ্গে। মহালয়ায় পরিষ্কার আকাশ থাকবে।
advertisement
3/5
ধীরে ধীরে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ। সোম-মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গেও।
advertisement
4/5
কলকাতায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি সামান্য থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। আগামী দু’দিন আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও ধীরে ধীরে কমবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
advertisement
5/5
কলকাতায় আজ, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৫০ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Durga Puja Weather: মনোরম আবহাওয়াতেই পুজো ? ষষ্ঠী থেকে দশমী আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল