TRENDING:

লকডাউন শিথিল হতেই স্বাভাবিক হচ্ছে কুমোরটুলি, করোনা আবহেই বিদেশে পাড়ি দিচ্ছেন উমা

Last Updated:
advertisement
1/6
লকডাউন শিথিল হতেই স্বাভাবিক হচ্ছে কুমোরটুলি, করোনা আবহেই বিদেশে পাড়ি দিচ্ছেন উমা
*রথের চাকা গড়াতেই পুজোর বায়না ঢুকতে শুরু করে কুমোরটুলিতে। কিন্তু করোনা-আবহে এবার সে অবকাশ ছিল না। তাই লকডাউন শিথিল হওয়ায় ধীরে ধীরে পুজোর বায়না আসছে। 
advertisement
2/6
*তবে করোনা আবহেও প্রতিমা নির্মাণের কাজ চলছে। রথ আসতেই অন্যবারের সেই রমরমা না ফিরলেও কুমোরটুলির মন্দা বাজারে খানিক জোয়ার এসেছে। অল্প অল্প করে হলেও পুজো কমিটির লোকেরা কুমোরটুলি-মুখো হচ্ছেন। হাসি ফুটেছে শিল্পীদের মুখে। 
advertisement
3/6
*শহরের জন্য তৈরি প্রতিমায় যখন সবে মাটির প্রলেপ পড়তে শুরু করেছে। কোথাও কোথাও শুধুই বাঁধা হয়েছে খড়। তখন বিদেশে পাড়ি দিয়েছেন উমা। জুনের মাঝামাঝি থেকেই বিদেশে যেতে শুরু করেছে কুমোরটুলির প্রতিমা। 
advertisement
4/6
*করোনা প্রকোপ কাটতেই অস্ট্রেলিয়ায় মেলবোর্নের পুজো কর্মকর্তারা জানিয়ে দিয়েছিলেন সময়মতোই তাঁরা প্রতিমার ডেলিভারি নেবেন। সেইমতো শিল্পী কৌশিক ঘোষ মা-কে সাজিয়ে তোলেন। দিন পনের আগেই বাক্সবন্দি হয়ে মাতৃ প্রতিমা বিদেশের উদ্দেশে যাত্রা করেছেন।  
advertisement
5/6
*শুধুমাত্র মেলবোর্নে নয়। কৌশিক ঘোষের তৈরি ফাইবারের প্রতিমা প্রতিবছরই বিশ্বের নানা দেশে পাড়ি দেয়। তা সে আমেরিকা হোক আর ফিনল্যান্ড। তবে অন্যান্যবার ৩০-৩৫টি প্রতিমার বায়না থাকলেও, এবারে তা কমে ৮-১০টি তে দাঁড়িয়েছে।
advertisement
6/6
এবারে তাঁর প্রতিমা পাড়ি দেবে আমেরিকার ডালাস, কানসাস প্রদেশে,  পেনসিলভেনিয়ায়। এছাড়া প্রতিমা উমা পাড়ি দেবেন কানাডা, জার্মানির ফ্রাঙ্কফুট, দুবাই এবং সিঙ্গাপুরে। তবে দুবাই এবং সিঙ্গাপুর এখনও করোনার প্রকোপমুক্ত হয়নি। তাই পুজো উদ্যোক্তারা কিছুটা সংশয়ে। তাঁরা শিল্পীকে জানিয়েছেন, প্রশাসন অনুমতি দিলেই তাঁরা মা-কে নিয়ে যাবেন।
বাংলা খবর/ছবি/কলকাতা/
লকডাউন শিথিল হতেই স্বাভাবিক হচ্ছে কুমোরটুলি, করোনা আবহেই বিদেশে পাড়ি দিচ্ছেন উমা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল