রাজ্যে শুরু আমফান দুর্যোগ, ঘূর্ণিঝড়ে এই কাজগুলি ভুলেও করবেন না
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
আইএমডি এবংরাজ্য প্রশাসন সূত্রে বারবারই বলা হয়েছে এই বিষয়গুলিতে সতর্ক থাকতে।
advertisement
1/8

জেলায় জেলায় শুরু হয়েছে দুর্যোগ। আবহবিদদের অনুমান, দুপুর তিনটের পরেই রাজ্যে আছড়ে পড়তে চলেছে আমফান। এই পরিস্থিতিতে আইএমডি এবংরাজ্য প্রশাসন সূত্রে বারবারই বলা হয়েছে এই বিষয়গুলিতে সতর্ক থাকতে। ANI
advertisement
2/8
কোনও ভাবেই রাস্তায় বের হওয়া চলবে না এদিন দুপুর ১২ টার পরে। মুখ্যমন্ত্রীর অনুরোধ পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বাড়ি থেকে বের হওয়া চলবে না।
advertisement
3/8
বাড়ির অবস্থা খারাপ হলে একটুও দেরি না করে অন্যত্র সরুন বা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন।
advertisement
4/8
উপকূলবর্তী অঞ্চলের মানুষজন ঘরে শুকনো খাবার মজুত রাখুন। বহুক্ষণ বিদ্যুৎহীন থাকতে হবে, আগাম প্রস্তুতি নিন।
advertisement
5/8
বন্ধ রাখুন গ্যাসের সিলিন্ডার।
advertisement
6/8
আমফানের জেরে দীর্ঘ সময় বিদ্যুৎ নাও থাকতে পারে। কাজেই আগেভাগেই মোবাইল চার্জ করিয়ে রাখুন।
advertisement
7/8
ঝড়বৃষ্টির আগে থেকেই ফ্রিজ, টিভির প্লাগ খুলে রাখা উচিত।
advertisement
8/8
বাড়ির জালনা বন্ধ রাখুন। কোনও ভারী বস্তু উড়ে এসে আঘাত হানতে পারে। কোনও ধারালো জিনিস মুখ খোলা অবস্থায় রাখা চলবে ন।