TRENDING:

Cyclonic Circulation: এ কী বৃষ্টি! আরও আসছে... সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত, কাল থেকেই...কবে কোন জেলায় তাণ্ডব?

Last Updated:
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝড়ো বাতাস বইবে। সোম এবং মঙ্গল বার এই দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সম্ভাবনা বেশি থাকবে উপরের দিকের ৫ জেলায়। বুধবার থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে।
advertisement
1/6
এ কী বৃষ্টি! আরও আসছে...সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত, কাল থেকেই...কবে কোন জেলায় তাণ্ডব?
বৃষ্টি যেন শেষ হতেই চাইছে না৷ রোদের দেখা মিলতে না মিলতেই ঝমঝম নামছে ঘ্যানঘ্যানে বৃষ্টি৷ সারা বছর জুড়েই যেন নিম্নচাপ ‘কাল’৷ অগাস্টজুড়েই চলছে নাগাড়ে বৃষ্টি৷ চলতি সপ্তাহে কোথায় কেমন জমবে বাদলা মেঘ? জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত৷
advertisement
2/6
বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে সুস্পষ্ট ঘূর্ণাবর্তে পরিণত। আজ বিকেলের মধ্যেই এটি গভীর নিম্ন চাপে পরিণত হবে। আগামিকাল, মঙ্গলবার দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে ঢুকতে পারে।
advertisement
3/6
সমুদ্র উত্তল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের শুক্রবার মাছ ধরতে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। ২২অগাস্টের জন্য মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
4/6
এ সপ্তাহ জুড়েই রাজ্যের প্রায় সব জেলাতেই কোন কোন অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে বইতে পারে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস। বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। সপ্তাহের শেষ দিকে ভারী বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
5/6
দক্ষিণবঙ্গে আজ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি। মঙ্গল ও বুধবারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা বাতাস। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু। বৃহস্পতিবার ভারী বৃষ্টি দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শুক্রবার পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টি। রবিবারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়াতে ভারী বৃষ্টির আশঙ্কা।
advertisement
6/6
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝড়ো বাতাস বইবে। সোম এবং মঙ্গল বার এই দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সম্ভাবনা বেশি থাকবে উপরের দিকের ৫ জেলায়। বুধবার থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার এবং শুক্রবারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি। শনিবার রবিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Cyclonic Circulation: এ কী বৃষ্টি! আরও আসছে... সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত, কাল থেকেই...কবে কোন জেলায় তাণ্ডব?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল