TRENDING:

আসছে সে আসছে! ঘূর্ণিঝড়ের আকার নিল নিম্নচাপ, রাত পোহালেই স্থলভাগে প্রবেশ শক্তিশালী 'মন্থা'র... বিরাট নিষেধাজ্ঞা, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বৃষ্টির তাণ্ডব! 'আইএমডি'র বিরাট আপডেট

Last Updated:
ঘূর্ণিঝড়ে পরিণত হল বঙ্গোপসাগরে নিম্নচাপ মন্থা। শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবেই ল্যান্ডফল করবে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে। ২৮ অক্টোবর মঙ্গলবার সন্ধে বা রাতে স্থলভাগে প্রবেশের প্রবল সম্ভাবনা। ল্যান্ডফলের সময় গতিবেগ সর্বোচ্চ ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। দক্ষিণ বা মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে ইতিমধ্যেই নিষেধ করা হয়েছে। ২৮ অক্টোবর মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। ২৭ তারিখের মধ্যে গভীর সমুদ্র থেকে উপকূলে ফিরে আসতে পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
1/5
ঘূর্ণিঝড়ের আকার নিল নিম্নচাপ, রাত পোহালেই স্থলভাগে প্রবেশ শক্তিশালী 'মন্থা'র...
ঘূর্ণিঝড়ে পরিণত হল বঙ্গোপসাগরে নিম্নচাপ মন্থা। শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবেই ল্যান্ডফল করবে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে। ২৮ অক্টোবর মঙ্গলবার সন্ধে বা রাতে স্থলভাগে প্রবেশের প্রবল সম্ভাবনা। ল্যান্ডফলের সময় গতিবেগ সর্বোচ্চ ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
advertisement
2/5
দক্ষিণ বা মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে ইতিমধ্যেই নিষেধ করা হয়েছে। ২৮ অক্টোবর মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। ২৭ তারিখের মধ্যে গভীর সমুদ্র থেকে উপকূলে ফিরে আসতে পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
3/5
ফসলের ক্ষতি হতে পারে। কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে মাঠে পাকা ফসল থাকলে তা কেটে তুলে নেওয়ার জন্য। শহরের আন্ডারপাস-সহ নীচু এলাকায় জল জমতে পারে।
advertisement
4/5
দক্ষিণবঙ্গে আজ থেকেই হালকা বৃষ্টির সম্ভাবনা। উপকূলে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি। দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। পাহাড়েও ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
5/5
সোমবার রাতে আবহাওয়ার পরিবর্তন। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধ অথবা বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
আসছে সে আসছে! ঘূর্ণিঝড়ের আকার নিল নিম্নচাপ, রাত পোহালেই স্থলভাগে প্রবেশ শক্তিশালী 'মন্থা'র... বিরাট নিষেধাজ্ঞা, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বৃষ্টির তাণ্ডব! 'আইএমডি'র বিরাট আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল