TRENDING:

আমফানের তাণ্ডবে একাধিক জায়গায় গাছ পড়ে স্তব্ধ বাসন্তী হাইওয়ে, লম্বা গাড়ির লাইন

Last Updated:
বুধবারের সাইক্লোনে রীতিমত বিপর্যস্ত পশ্চিমবঙ্গ৷ বাংলায় বিপুল ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
advertisement
1/5
আমফানের তাণ্ডবে একাধিক জায়গায় গাছ পড়ে স্তব্ধ বাসন্তী হাইওয়ে, লম্বা গাড়ির লাইন
পূর্বাভাস মতোই ধেয়ে এল আমফান। তারপর তুমুল তাণ্ডব। কাড়ল প্রাণ। রাজ্য জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। কলকাতার সর্বত্র ধ্বংসের চিহ্ন ছড়িয়ে।
advertisement
2/5
একাধিক জায়গায় গাছ পড়ে স্তব্ধ বাসন্তী হাইওয়ে, হাইওয়েতে লম্বা গাড়ির লাইন। আটকে রয়েছে ট্রাকও।
advertisement
3/5
বুধবারের সাইক্লোনে রীতিমত বিপর্যস্ত পশ্চিমবঙ্গ৷ বাংলায় বিপুল ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ আর এই ক্ষতির পরিমাণ সামনে আসতে ২ থেকে ৩দিন লেগে যাবে বলে তিনি জানিয়েছেন৷
advertisement
4/5
আমফানের তাণ্ডবে রাতভোর হিঙ্গলগঞ্জ হাসনাবাদ রোডে আটকে থাকার পর সকালে উদ্ধারে আসে জেসিপি । হিঙ্গলগঞ্জ-হাসনাবাদ রোডে প্রায় এক হাজার গাছ রাস্তার উপর পড়ে রয়েছে ৷ ফলে পুরোপুরি যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখা রয়েছে ৷ কোনওরকম সরকারি সাহায্য হিঙ্গলগঞ্জে ঢুকতে পারছে না । ইছামতী, রায়মঙ্গল, কালিন্দী নদীর একাধিক যায়গায় নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে ৷ প্রচুর কাঁচা বাড়ি ভেঙেছে ৷ গৃহহীন হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। Representational Image
advertisement
5/5
বিভিন্ন রাস্তায় পড়ে রয়েছে গাছ, ইলেকট্রিক, টেলিফোনের তার। সকাল হতেই রাস্তা থেকে গাছ সরানোর কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দফতর, দমকল কর্মীরা
বাংলা খবর/ছবি/কলকাতা/
আমফানের তাণ্ডবে একাধিক জায়গায় গাছ পড়ে স্তব্ধ বাসন্তী হাইওয়ে, লম্বা গাড়ির লাইন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল