TRENDING:

CBI-RG Kar Case: সিবিআইয়ের হাতে সবচেয়ে বড় 'অস্ত্র'! আরজি কর কাণ্ডে বিরাট মোড়, সব নজর সোমবারে! কী এমন ঘটতে চলেছে?

Last Updated:
CBI-RG Kar Case: ঘটনার ৮৭ দিন এবং সিবিআইয়ের চার্জশিট পেশের ২৮ দিনের মাথায় ওই মামলায় চার্জ গঠন সম্পন্ন হয়েছে। এবার শুরু হতে চলেছে বিচারপ্রক্রিয়া।
advertisement
1/7
সিবিআইয়ের হাতে সবচেয়ে বড় 'অস্ত্র'! আরজি কর কাণ্ডে বিরাট মোড়, সব নজর সোমবারে!
শিয়ালদহ আদালতে আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শেষ হয়েছে। আর আগামিকাল, সোমবার থেকেই ওই মামলার বিচারপ্রক্রিয়া শুরু হতে চলেছে।
advertisement
2/7
ঘটনার ৮৭ দিন এবং সিবিআইয়ের চার্জশিট পেশের ২৮ দিনের মাথায় ওই মামলায় চার্জ গঠন সম্পন্ন হয়েছে। এবার শুরু হতে চলেছে বিচারপ্রক্রিয়া। আদালত জানিয়ে দিয়েছিল, আগামী ১১ নভেম্বর থেকে ওই মামলায় শুনানি শুরু হতে চলেছে। শুনানি চলবে রোজ।
advertisement
3/7
অভিযুক্ত সঞ্জয় রায়ের বায়োলজিক্যাল এভিডেন্স হাতে পেয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, সঞ্জয় রায়ের বিরুদ্ধে পাওয়া এই 'বায়োলজিক্যাল এভিডেন্স'ই হল আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীরে ধর্ষণ ও খুনের মামলায় বড় একটি 'অস্ত্র'। এই প্রমাণের ভিত্তিতে সিবিআইয়ের গোয়েন্দারা আগামিদিনে এই ঘটনার বিচারপর্ব এগিয়ে নিয়ে যাবেন। সূত্রের খবর, ৫১ জন সাক্ষীকেও আদালতে পেশ করবে সিবিআই।
advertisement
4/7
সিবিআই সূত্রে খবর, বায়োলজিক্যাল এভিডেন্স থেকেই জানা গিয়েছে যে, আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত। আদালতেও বিভিন্ন সময় এই প্রমাণের বিষয়টি উল্লেখ করা হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে।
advertisement
5/7
আরজি কর হাসপাতালের চারতলায় সেমিনার হল থেকে নির্যাতিতার দেহ উদ্ধার হওয়ার পর তাঁর বিভিন্ন পোশাক, কম্বল, বিছানার চাদর ও তুলো বালিশ-সহ একাধিক সামগ্রী ঘটনাস্থল থেকে সংগ্রহ করেছিল কলকাতা পুলিশ। সেগুলি সমস্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।
advertisement
6/7
শিয়ালদহ আদালতে সঞ্জয় রায়ের বিরুদ্ধে পেশ হওয়া চার্জশিটের একেবারে উপরে সাক্ষীর তালিকায় রয়েছে নির্যাতিতার পরিবার ও পরিচিতদের নাম ৷ তাই বিচারপর্বের শুরুর দিকে আদালত তাঁদের ডাকতে পারে।
advertisement
7/7
যদিও সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন, প্রাথমিক চার্জশিটের ভিত্তিতে আপাতত বিচারপ্রক্রিয়া শুরু হচ্ছে। এখনও পর্যন্ত একজনের নামেই চার্জশিট গঠন হয়েছে। বাকিদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং প্ররোচনার অভিযোগের ভিত্তিতে এখনও তদন্ত চলছে। ঘটনার পরেই টালা থানার তৎকালীন ওসিকে ফোন করেছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সে সবও খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, এবার সন্দীপ ও অভিজিতের বিরুদ্ধেও চার্জশিট দিতে চলেছে সিবিআই। 
বাংলা খবর/ছবি/কলকাতা/
CBI-RG Kar Case: সিবিআইয়ের হাতে সবচেয়ে বড় 'অস্ত্র'! আরজি কর কাণ্ডে বিরাট মোড়, সব নজর সোমবারে! কী এমন ঘটতে চলেছে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল