Bengal Weather Update: হঠাৎ আবহাওয়ার রদবদল, ২-৩ ঘণ্টায় কলকাতা-সহ ৬ জেলায় বজ্রবিদ্যুৎ- ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা জারি
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Bengal Weather Update: দক্ষিণবঙ্গের কলকাতাসহ ৬ জেলায় আগামী ২-৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
1/5

রাজ্যের ছয় জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর নদিয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা।
advertisement
2/5
বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।আলিপুর আবহাওয়া দফতরের সর্তকতা।
advertisement
3/5
আজ, মঙ্গলবার রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে। উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ এই নিষেধাজ্ঞা থাকবে মৎস্যজীবীদের জন্য।
advertisement
4/5
উত্তরবঙ্গে মঙ্গলবার ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে সব জেলাতে। ভারী বৃষ্টি দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। শিলা বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইবে।
advertisement
5/5
উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। মালদহ-সহ বাকি সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।