TRENDING:

Bengal Kalbaishaki Alert: বুধ থেকেই বড় বদল আবহাওয়ার! সাগর থেকে ঢুকছে প্রচুর জলীয় বাস্প, কালবৈশাখীর ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

Last Updated:
Bengal Kalbaishaki Alert: আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকাঝোড়ো বাতাস বইতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে। দু এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। হতে পারে বজ্রপাত।
advertisement
1/6
বুধেই বড় বদল আবহাওয়ার! সাগর থেকে ঢুকছে জলীয় বাস্প, কালবৈশাখীর ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকাঝোড়ো বাতাস বইতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে। দু এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। হতে পারে বজ্রপাত। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে সপ্তাহভর।
advertisement
2/6
উষ্ণতা থাকলেও স্বাভাবিকের নিচে দিনের বা সর্বোচ্চ তাপমাত্রা আর স্বাভাবিকের উপরে রাতের বা সর্বনিম্ন তাপমাত্রা। সকাল থেকেই মেঘলা আকাশের সম্ভাবনা। বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার। দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা বেশি হবে পূর্ব বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনা জেলায়। বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের।
advertisement
3/6
বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তাপমাত্রার ওঠানামায় জলীয় বাষ্পে কুয়াশার সম্ভাবনা সকালের দিকে। বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে তার প্রভাবে বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টি।
advertisement
4/6
কলকাতা-আজকেও বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। দিনভর মেঘলা আকাশ এর সম্ভাবনা। সকালের দিকে হালকা কুয়াশা। পরে আংশিক মেঘলা আকাশ হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। দু এক পশলা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আগামীকাল থেকে সম্ভাবনা কমবে। শুষ্ক আবহাওয়া ফিরবে।
advertisement
5/6
শীতের অনুভূতি উধাও। উষ্ণতার ছোঁয়া শহরে। আগামী দু-দিন সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। বৃহস্পতিবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে। কলকাতায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদ।
advertisement
6/6
কলকাতার তাপমান-আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.০ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬২ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Bengal Kalbaishaki Alert: বুধ থেকেই বড় বদল আবহাওয়ার! সাগর থেকে ঢুকছে প্রচুর জলীয় বাস্প, কালবৈশাখীর ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল