TRENDING:

Auto Fare Hike Chart: লাফিয়ে লাফিয়ে বাড়ছে অটো ভাড়া...! ৩, ৫, ১০ টাকা, কোন রুটে কত হল ভাড়া? দেখুন তালিকা

Last Updated:
Auto Fare Hike Chart: মধ্যবিত্তের মাথায় হাত! ৩, ৫, ১০ টাকা, একলাফে বাড়ছে অটো ভাড়া, কোন রুটে কত হল ভাড়া? কোন রুটে কত দাঁড়াল নতুন ভাড়া? রইল রিপোর্ট।
advertisement
1/8
লাফিয়ে লাফিয়ে বাড়ছে অটো ভাড়া...! ৩, ৫, ১০ টাকা, কোন রুটে কত হল ভাড়া? দেখুন তালিকা
যুদ্ধের আঁচ আর ঠেকানো গেল না। হুড়মুড়িয়ে ঢুকে পড়ল মধ্যবিত্তের ডেইলি লাইফে। একদিকে হেঁসেল আগুন, অন্যদিকে নিত্যদিনের যাতায়াত খরচ ও চরমে। এলপিজি গ্যাস ও জ্বালানির আকালে জেরবার গণপরিবহণও।
advertisement
2/8
ইতিমধ্যেই যুদ্ধের জেরে লিটারে ৫ টাকা বাড়ল অটো এলপিজি। ৫৭.৬৮ টাকা থেকে ৬২.৬৮ টাকা নতুন দাম হল অটো এলপিজির। বাড়তি দাম দিয়েও একাধিক পাম্পে LPG অমিল হাল। আর তারই জেরে কলকাতায় এক ধাক্কায় অটো ভাড়া বাড়লে একাধিক রুটে। কোন রুটে কত বাড়ছে অটো ভাড়া? জেনে নেওয়া যাক বিশদে।
advertisement
3/8
শহর জুড়ে বিভিন্ন জায়গা থেকে অটোর ভাড়া বাড়ানোর খবর আসছে। সরকারি অনুমোদন ছাড়াই বিভিন্ন রুটে নিজেদের মতো করে ভাড়া বাড়িয়ে নেওয়ার অভিযোগ। যাত্রীদের অনেকেরই অভিযোগ, ইতিমধ্যেই চিংড়িহাটা-এসডিএফ, গড়িয়া–বারুইপুর,বারুইপুর–দক্ষিণ বারাসত, সোনারপুর–গড়িয়া, বারুইপুর–জুলপিয়া-সহ একাধিক রুটে অটোর ভাড়া বাড়ানো হয়েছে।
advertisement
4/8
চিঙড়িহাটা –এসডিএফ রুটে আগে যেখানে যাত্রী প্রতি ভাড়া ছিল ১৫ টাকা, সেখানে গত সোমবার থেকে ভাড়া বেড়ে হয়েছে ১৮ টাকা। অর্থাৎ তিন টাকা ভাড়া বাড়ানো হয়েছে বলে অভিযোগ যাত্রীদের।
advertisement
5/8
অটোচালকদের বক্তব্য, গ্যাসের দাম বেড়ে যাওয়ায় বাধ্য হয়েই ভাড়া বাড়াতে হয়েছে। এই নিয়ে যাত্রীরা প্রতিবাদ করলে, মুখের উপর জবাব আসছে, "জ্বালানির দাম বেড়েছে। ভাড়া তো বাড়বেই।"
advertisement
6/8
এর ফলে কাজে বেরিয়ে কর্মক্ষেত্রে পৌঁছতে গিয়ে কার্যত আতান্তরে নিত্যযাত্রীরা। এক লাফে ৫ টাকা বা ১০ টাকা পর্যন্ত ভাড়া বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন আম জনতা। তাঁদের বক্তব্য, সরকারি ভাবে কোনও ঘোষণা ছাড়াই রাতারাতি ভাড়া বাড়ানো হচ্ছে জায়গায় জায়গায়।
advertisement
7/8
অটোচালকরা স্বীকার করছেন যে, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। তাঁদের বক্তব্য, সম্প্রতি গ্যাসের দাম বেড়েছে। পাশাপাশি পাম্পে গিয়েও চাহিদা মতো গ্যাসও পাওয়া যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত টাকা খরচ করে জ্বালানি কিনতে হচ্ছে। এই অতিরিক্ত খরচ সামাল দিতেই যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে দাবি চালকদের একাংশের।
advertisement
8/8
শুধু অটোর ভাড়া বেড়েছে, তা-ই নয়, বহু রুটে অটো মেলা ভার হয়েছে। কারণ অনেক জায়গায় অটো নিয়েই বেরোচ্ছেন না অটো চালকরা। ফলে যাত্রীরা দীর্ঘ লাইনে নাকাল। গ্যাস নিতে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে। তাই বাধ্য হয়ে অটো চালাচ্ছেন না অনেকেই।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Auto Fare Hike Chart: লাফিয়ে লাফিয়ে বাড়ছে অটো ভাড়া...! ৩, ৫, ১০ টাকা, কোন রুটে কত হল ভাড়া? দেখুন তালিকা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল