Abhishek Banerjee: যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের ‘ক’টা বাংলাদেশি? ক’টা রোহিঙ্গা?,’ তালিকা প্রকাশ করার দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, খসড়া তালিকা থেকে নাম বাদ পড়েছিল ৫৮ লক্ষের। ২৮ ফেব্রুয়ারির পর দেখা গেল সংখ্যাটা প্রায় ৬৩ লক্ষ ৫৪ হাজার। বিচারাধীন তালিকায় নাম রয়েছে ৬০ লক্ষের। অভিষেকের কথায়, তাহলে মোট বাদ পড়ল প্রায় ১ কোটি ২০ লক্ষ। এসআইআর-এর আগে থেকে বিজেপি নেতারা গলা ফাটিয়ে এই সংখ্যাই বলেছিলেন। এটা তো কাকতালীয় হতে পারে না
advertisement
1/7

কলকাতা: এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে শুক্রবার থেকেই কলকাতার মেট্রো চ্যানেলে ধরনা শুরু করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঞ্চে এদিন তাঁর পাশেই থাকতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও৷ বক্তৃতা করার সময় নির্বাচন কমিশন এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন তিনি৷ রবিবার, ৮ মার্চ রাতেই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ এদিন তাঁদের উদ্দেশ্যে অভিষেক প্রশ্ন তোলেন, ‘‘যাঁদের নাম বাদ গেছে, ক’টা বাংলাদেশি আপনারা চিহ্নিত করেছেন?’’
advertisement
2/7
এদিনের মঞ্চ থেকে অভিষেক জানান, আগামী ৮ মার্চ তো কমিশনের ফুল বেঞ্চ আসছে৷ তাঁর কথায়, গত ৫ বছর ধরে কেন্দ্র তথা রাজ্যের বিজেপি নেতারা বলে এসেছেন, পশ্চিমবঙ্গে বাংলাদেশিরা থাকে, রোহিঙ্গারা থাকে৷ এরপরেই অভিষেক প্রশ্ন তোলেন, ‘‘যাঁদের নাম বাদ গেছে, ক’টা বাংলাদেশি আপনারা চিহ্নিত করেছেন? ক’টা রোহিঙ্গা আপনারা চিহ্নিত করেছেন? আপনারা প্রকাশ্যে আনুন? আর নাহলে নিঃশর্তে কান ধরে মানুষের কাছে ক্ষমা চান, ওঠবোস করুন৷ দু’টোর মধ্যে একটা৷’’
advertisement
3/7
অভিষেক বলেন, ‘‘আপনারাই তো গলা ফাটিয়ে বলেছিলেন, এক কোটি রোহিঙ্গা আছে৷ রোহিঙ্গা যদি থাকে, তাহলে কোন রোহিঙ্গা বাদ গেল, কোন বাংলাদেশি বাদ গেল, তালিকাটা কে দেবে?’’ তৃণমূল সাংসদেরল দাবি, ‘‘আপনারা (কমিশন) তালিকাটা নিয়ে আসুন৷ বাংলার মানুষকে অপমান করার অধিকার আপনাদের কে দিয়েছে?’’
advertisement
4/7
ধর্মতলার ধরনা মঞ্চ থেকে বিজেপি তথা অমিত শাহকে তুমুল কটাক্ষ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আমাকে নিয়ে জ্বালা। অমিত শাহের সভা শুরু আমাকে দিয়ে, শেষ হয় আমাকে দিয়ে। আমার ছোট প্রস্তাব, মহিলাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৫০০/১৭০০ টাকা করে দিচ্ছেন। একদিকে বিহার, একদিকে অসম, ত্রিপুরা, ওড়িশা। আমাদের দাবি কোনও শর্ত ছাড়া মহিলাদের টাকা দিয়ে দেখাক পাঁচ বছর ধরে। দিতে পারলে আমি রাজনীতি থেকে অবসর নেব।"
advertisement
5/7
শুক্রবারের ধরনা মঞ্চে তিনি পৌঁছন সাড়ে ৫টার কিছু পড়ে। এদিন বক্তব্যের শুরুতেই এসআইআর প্রসঙ্গে নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় বিঁধলেন অভিষেক। তিনি বলেন, “সকলকে প্রণাম জানাই। সকল ধর্মের সকলকে কৃতজ্ঞতা জানাই। অপরিকল্পিত এসআইআর হচ্ছে। বিচারব্যবস্থার একাংশ, ইডি-সিবিআই, সংবাদ মাধ্যম সকলকে চ্যালেঞ্জ।"
advertisement
6/7
"মানুষ ভোট দেবে, এই লড়াই সেই লড়াই। খসড়া তালিকা থেকে নাম কেটেছে ৫৮ লক্ষের। ২৮ ফেব্রুয়ারির পর দেখা গেল সংখ্যাটা প্রায় ৬৩ লক্ষ ৫৪ হাজার। বিচারাধীন ৬০ লক্ষ। মোট প্রায় ১ কোটি ২০ লক্ষ। এসআইআর-এর আগে থেকে বিজেপি নেতারা গলা ফাটিয়ে এই সংখ্যাই বলেছিলেন। এটা তো কাকতালীয় হতে পারে না।"
advertisement
7/7
একইসঙ্গে অভিষেকের আশ্বাস, "যতদিন এই ৬০ লক্ষ মানুষ তাঁদের ন্যায্য অধিকার পাবেন না, বঞ্চিত থাকবেন, ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকবে। মনে রাখবেন এই ৬০ লক্ষ ভোটারের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। দেশের প্রধানমন্ত্রীর চেয়ার কেন বিবেচনাধীন হবে না? আমরা দেখা করতে গিয়েছিলাম। জ্ঞানেশ কুমার তর্জনী তুলে আমাদের সঙ্গে কথা বলেছেন। অমিত শাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে কমিশন।”