US Fighter jet crash: ইরান-আমেরিকা উত্তেজনার মধ্যেই পাকিস্তানের বন্ধু দেশে হাইওয়েতে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধবিমান!
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
US Fighter jet clash: আমেরিকা এবং ইরানের উত্তেজনা পশ্চিম এশিয়ায় এমনিই উত্তেজনা ছড়িয়েছে। এর মধ্যেই পাকিস্তানের বন্ধু দেশ তুরস্কে ভেঙে পড়ল আমেরিকার দেওয়া F16 যুদ্ধবিমান।
advertisement
1/5

আমেরিকা এবং ইরানের উত্তেজনা পশ্চিম এশিয়ায় এমনিই উত্তেজনা ছড়িয়েছে। এর মধ্যেই পাকিস্তানের বন্ধু দেশ তুরস্কে ভেঙে পড়ল আমেরিকার দেওয়া F16 যুদ্ধবিমান। Image: AP
advertisement
2/5
ঘটনাটি ঘটেছে বুধবার সকালে, ঘটনাস্থলে মারা গিয়েছেন ওই বিমানচালক। জানা গিয়েছে টেক অফের কিছুক্ষণের মধ্যেই হাইওয়েতে ভেঙে পড়ে ওই যুদ্ধবিমানটি।
advertisement
3/5
জানা গিয়েছে, বিমানটি টেক অফের পরেই তার সঙ্গে রেডিও এবং রাডারের যোগাযোগ বিচ্ছিন্ত হয়ে যায় F16 বিমানটির। তুরস্কের বালিকেসিরের নবম মেইন জেট বেস থেকে যাত্রা শুরু করে বিমানটির। Image: Reuters
advertisement
4/5
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, দুর্ঘটনার পরেই উদ্ধারকাজ শুরু করা হয়, শীঘ্রই ঘটনাস্থলের কাছে পাইলটের দেহ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, হাইওয়ের উপরেই ভেঙে পড়ে যুদ্ধবিমানটি। তবে কেন ভেঙে পড়ল যুদ্ধবিমানটি তা অবশ্য জানা যায়নি, বিস্তারিত কারণ জানতে তদন্ত শুরু করেছে তুরস্কের এরদোগান সরকার।
advertisement
5/5
প্রসঙ্গত, আমেরিকার F16 যুদ্ধবিমান তুরস্ক এবং পাকিস্তান উভয় দেশই ব্যবহার করে। অপারেশন সিঁদুরের সময় ভারত এবং পাকিস্তানের সংঘাতে পাকিস্তানের পক্ষ নিয়ে ইসলামাবাদকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল তুরস্ক। সেই সংঘাতে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের একাধিক F16 ধ্বংসের দাবি করা হয়। এবার বিপাকে পড়ল তুরস্কের F16 যুদ্ধবিমানও।