TRENDING:

Muhammad Yunus News: তুমুল দুর্নীতিতে যুক্ত খোদ ইউনূস! কাকে দেশ ছেড়ে পালাতে 'সাহায্য' করেছেন জানেন? তারেক ক্ষমতায় আসতেই বিস্ফোরক তথ্য ফাঁস হয়ে গেল

Last Updated:
Muhammad Yunus News: চেয়ার যেতেই বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। কাকে দেশ ছেড়ে চলে যেতে সাহায্য করেছেন বলে অভিযোগ?
advertisement
1/7
তুমুল দুর্নীতিতে যুক্ত খোদ ইউনূস! কাকে দেশ ছেড়ে পালাতে 'সাহায্য' করেছেন জানেন? তোলপাড়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে মঙ্গলবার নতুন সরকার গঠন করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে মুহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টার পদ বিলুপ্ত হয়। নতুন সরকার গঠিত হওয়ায় প্রশ্ন উঠেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে মুহাম্মদ ইউনূস কোথায় থাকবেন?
advertisement
2/7
বিদায়ী প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ মহল জানিয়েছে, যমুনা ছেড়ে গুলশানে নিজস্ব বাসভবনে উঠবেন ইউনূস। সেই সিদ্ধান্ত আগামী সপ্তাহে হতে পারে। সরকারের একটি সূত্র জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় উঠতে পারেন। সেই জন্য ভবনটিতে কিছু সংস্কার প্রয়োজন। এটি সংস্কারে দুই মাসের মতো সময় লাগতে পারে।
advertisement
3/7
জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ অগাস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ৫৫৯ দিন দায়িত্ব পালন শেষে মঙ্গলবার বিদায় নেন প্রধান উপদেষ্টা। এরপর তিনি রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই যমুনায় ফিরে যান।
advertisement
4/7
জানা গেছে, তিনি আগের পেশায় ফিরে যাবেন। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ও দেখভাল করতে পারেন। দেশের ১১৬তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গত ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পায়।
advertisement
5/7
এদিকে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনে সদ্য বিদায়ি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের বিরুদ্ধে তদন্ত চলছে। এই তদন্ত এড়াতেই তিনি ৯ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই দেশ ত্যাগ করেছেন। বিদেশে যাওয়ার সময় তাঁর সরকারি জিও বা অনুমতি ছাড়পত্র ছিল না বলে নিশ্চিত হওয়া গেছে। একাধিক সূত্র জানিয়েছেন, সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা তাঁকে বিদেশে চলে যেতে সহায়তা করেছেন। এ জন্যই বিমানবন্দরে তাঁকে প্রথমে আটকানো হলেও পরে ছেড়ে দেওয়া হয়।
advertisement
6/7
অনুসন্ধানে দেখা গেছে, তৈয়্যবের বিরুদ্ধে যত অভিযোগ রয়েছে, তার প্রায় সবই ইউনূসের ইচ্ছায় করেছেন। তৈয়্যব তাঁর মেয়াদে গ্রামীণফোনকে নিয়মনীতির বাইরে সুযোগ দিয়েছেন। উল্লেখ্য, গ্রামীণফোনের ৩৯ শতাংশ শেয়ারের মালিকানা ইউনূস নিয়ন্ত্রিত গ্রামীণ টেলিকমের। অর্থাৎ এসব সুবিধায় ইউনূস সরাসরি লাভবান হয়েছেন বলে অভিযোগ। নানান বিষয়ে যখন তিনি দুদকের নজরে তখনই তাঁর গোপনে চলে যাওয়ার বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিস্মিত হয়েছে বলে জানা গেছে।
advertisement
7/7
একাধিক সূত্র জানিয়েছেন, ইউনূস জানতেন যে তৈয়্যব দুদকের নজরদারিতে আছেন, এই কারণেই তাঁকে পরে যেন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে না হয়, সে জন্যই বিদায়ী প্রধান উপদেষ্টা বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছেন। কারণ তৈয়্যবকে জিজ্ঞাসাবাদ করলে ইউনূসের নামও আসত বলে অনেকেই মনে করেন।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Muhammad Yunus News: তুমুল দুর্নীতিতে যুক্ত খোদ ইউনূস! কাকে দেশ ছেড়ে পালাতে 'সাহায্য' করেছেন জানেন? তারেক ক্ষমতায় আসতেই বিস্ফোরক তথ্য ফাঁস হয়ে গেল
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল