TRENDING:

Bangladesh Jamaat News: ইউনূস-জামাত যোগ নিয়ে বোমা ফাটিয়েছিলেন..এবার রাষ্ট্রপতিকে জবাব জামাত সুপ্রিমো শফিকুরের

Last Updated:
মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তিকালীন সরকারের বিরুদ্ধে জামাত ‘বোঝাপড়ার’ অভিযোগ৷ এমনকি, ইউনূস সরকারের মন্ত্রীও হয়েছিলেন অনেক আন্দোলনকারী প্রাক্তন ছাত্রকর্মীরা৷
advertisement
1/8
ইউনূস-জামাত যোগ নিয়ে বোমা ফাটিয়েছিলেন..এবার রাষ্ট্রপতিকে জবাব জামাত সুপ্রিমো শফিকুরের
ঢাকা: শেখ হাসিনা পদচ্যূত হওয়ার পরে মুহাম্মদ ইউনূস সরকার তাঁর সঙ্গে ঠিক কী আচরণ করেছিল, ইউনূস এবং কট্টরপন্থীদের যোগসাজশ ঠিক কোন পর্যায়ে ছিল, সেসব নিয়ে ইতিমধ্যেই বোমা ফাটিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন৷ এবার সেই রাষ্ট্রপতির বিরুদ্ধেই সর্বসমক্ষে কড়া সমালোচনা করল বাংলাদেশের কট্টরপন্থী হিসাবে পরিচিত রাজনৈতিক দল ‘জামাত-এ-ইসলামি’৷ সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট করেছেন জামাত প্রধান তথা বর্তমান বাংলাদেশ সরকারের প্রধান বিরোধী দলনেতা শফিকুর রহমান৷
advertisement
2/8
ওই ফেসবুক পোস্টে, জামাত নেতা দাবি করেছেন, ২০২৪ সালের ৫ অগাস্ট, যেদিন শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন, সেদিন ঠিক কী কী ঘটেছিল, তা ‘আড়াল’ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন৷ প্রসঙ্গত, ওই দিন দেশজোড়া বিক্ষোভের মুখে দেশ ছেড়েছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
advertisement
3/8
সম্প্রতি, বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বাংলাদেশের একটি সংবাদপত্র ‘কালের কণ্ঠ’কে দেওয়া একটি সাক্ষাৎকারে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তিকালীন তত্ত্বাবধায়ক সরকারের তুমুল সমালোচনা করেন৷ দাবি করেছিলেন, সেই সময় ইউনূস সরকারের নেওয়া একাধিক সিদ্ধান্ত ‘সংবিধান বিরোধী’ ছিল৷
advertisement
4/8
ওই সাক্ষাৎকারে বাংলাদেশের রাষ্ট্রপতি দাবি করেছিলেন, মুহাম্মদ ইউনূসের সরকার থাকাকালীন তাঁকে কার্যত গৃহবন্দি রাখা হয়েছিল৷ এমনকি, চিকিৎসার জন্যেও বাংলাদেশের বাইরে যেতে দেওয়া হয়নি৷ তদুপরি একাধিক বার তাঁকে ক্ষমতাচ্যূত করার চেষ্টা করা হয়েছে৷ প্রসঙ্গত, ২০২৩ সালের এপ্রিল মাসে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীনই বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছিলেন মহম্মদ শাহাবুদ্দিন৷
advertisement
5/8
শাহাবুদ্দিনের সাক্ষাৎকারের পরেই এ নিয়ে কড়া পোস্ট করেন জামাত সুপ্রিমো শফিকুর রহমান৷ শাহাবুদ্দিনের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, ‘‘২০১৪ সালের ৫ অগাস্টের একাধিক ঘটনা চেপে গিয়েছেন রাষ্ট্রপতি৷ উনি বলেননি সেই সময়কার পলাতক প্রধানমন্ত্রী ও পড়ে যাওয়ার সরকারের পদত্যাগ সম্পর্কে তিনি এখনকার নেতাদের কী বলেছিলেন এবং পরে তিনি দেশবাসী কী বলেন৷ আজ যে সমস্ত কথা উনি বলছেন, ওই দিন তার একটাও তিনি বলেননি৷’’
advertisement
6/8
কিছুদিন আগে দেওয়া ওই সাক্ষাৎকারে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্রের উল্লেখ করেছেন তিনি৷ যে পদত্যাগ পত্র ছাড়া পরবর্তী মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তিকালীন সরকারের সাংবিধানিক স্বীকৃতির জন্য প্রয়োজন ছিল৷
advertisement
7/8
প্রসঙ্গত, হাসিনার বাংলাদেশ ছাড়ার ৫ ঘণ্টার পরে তিনি টেলিফিশন চ্যানেলে সম্প্রচারিত বার্তায় শাহাবুদ্দিন বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পদত্যাগ পত্র দিয়েছেন রাষ্ট্রপতিকে এবং আমি তা গ্রহণ করেছি৷ তবে তার মাস দু’য়েক পরে তিনি জানিয়েছিলেন, তিনি চেষ্টা করেছিলেন হাসিনার ইস্তফাপত্র সংগ্রহ করার কিন্তু পারেননি৷
advertisement
8/8
দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল , জামাত এবং এর ছাত্র সংগঠন ইসলামি ছাত্র শিবিরের মতো ইসলামপন্থী দলগুলি আওয়ামী লীগ সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল৷ বেশ কয়েকটি প্রতিবেদনে এটাও দাবি করা হয়েছিল যে ইসলামপন্থী দলগুলি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে পারস্পরিক ‘বোঝাপড়া’ ছিল৷ এছাড়া, হাসিনার সরকার পতনের আন্দোলনে নেতৃত্বদানকারী প্রাক্তন ছাত্রকর্মীদের মধ্যে অনেকেই মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় মন্ত্রীর পদও অর্জন করেছিলেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মুহাম্মদ ইউনূস এবং ইসলামপন্থী সংগঠনের মধ্যে এই ‘বোঝাপড়া’ নিয়ে বড় অভিযোগ করেছিলেন তাঁর সাম্প্রতিক সাক্ষাৎকারে৷
বাংলা খবর/ছবি/বিদেশ/
Bangladesh Jamaat News: ইউনূস-জামাত যোগ নিয়ে বোমা ফাটিয়েছিলেন..এবার রাষ্ট্রপতিকে জবাব জামাত সুপ্রিমো শফিকুরের
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল