TRENDING:

ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে? মধ্যস্থতায় কোন কোন দেশ? হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’

Last Updated:
Is US planning peace talks with Iran in Pakistan: ইউরোপীয় বিভিন্ন সূত্র রয়টার্সকে জানিয়েছে, সরাসরি আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনা হয়নি ঠিকই। তবে ‘পরোক্ষ আলোচনা’ হয়েছে।
advertisement
1/6
ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে? মধ্যস্থতায় কোন কোন দেশ? হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’
মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত কমানোর চেষ্টা কি গতি পাচ্ছে ? আর পাকিস্তান ব্যাকচ্যানেলে কূটনীতির সম্ভাব্য স্থান হিসেবে উঠে এসেছে। রিপোর্টে বলা হয়েছে, সিনিয়র মার্কিন ও ইরানিয়ান কর্মকর্তাদের মধ্যে ইসলামাবাদে এই সপ্তাহেই একটি বৈঠক হতে পারে, যদিও ওয়াশিংটন এখনও এমন কোনও পরিকল্পনা নিশ্চিত করেনি। (Photo: Reuters)
advertisement
2/6
আমেরিকা এবং ইরান মুখোমুখি আলোচনায় বসলে, তা কোথায় হতে পারে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি-ইঙ্গিতের পর থেকেই তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে উঠে আসছে পাকিস্তানের নাম। (Photo: AP)
advertisement
3/6
সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, চলতি সপ্তাহেই ইসলামাবাদে বৈঠকে বসতে পারে আমেরিকা এবং ইরান। জানা যাচ্ছে, তুরস্ক এবং মিশরও পশ্চিম এশিয়ার সংঘর্ষে মধ্যস্থতা করার চেষ্টা করছে। (Photo: AP)
advertisement
4/6
US Press Secretary ক্যারোলিনা লেভিট অবশ্য নিশ্চিত করেননি ইসলামাবাদে কোনও বৈঠক পরিকল্পনা করা হচ্ছে কিনা, তিনি পরিস্থিতির সংবেদনশীলতার উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, “এগুলো সংবেদনশীল কূটনৈতিক আলোচনা ৷ আর মার্কিন প্রেসের মাধ্যমে কোনও আলোচনা করবে না। এটা একটা পরিবর্তনশীল পরিস্থিতি, আর বৈঠক নিয়ে কোনও জল্পনা হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা পর্যন্ত চূড়ান্ত বলে ধরা উচিত না।” (Photo: AP)
advertisement
5/6
এ অবস্থায় গত শনিবারই ইরানকে ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দেন, ইরান হরমুজ প্রণালী খুলে না দিলে তাদের সব বিদ্যুৎকেন্দ্রকে নিশ্চিহ্ন করে দেবে আমেরিকা। কিন্তু সেই দাবি থেকে সোমবার হঠাৎই ‘পিছু হটেন’ ট্রাম্প। জানান, ইরানের কোনও বিদ্যুৎকেন্দ্রে আগামী পাঁচ দিন হামলা হবে না। ইরানের সঙ্গে আলোচনা শুরু হয়েছে এবং প্রাথমিক পর্বে তা ইতিবাচক রয়েছে বলেও দাবি করেন তিনি। (Photo: AP)
advertisement
6/6
তেহরান অবশ্য দাবি, এমন কোনও আলোচনাই হয়নি আমেরিকার সঙ্গে। তবে ইউরোপীয় বিভিন্ন সূত্র রয়টার্সকে জানিয়েছে, সরাসরি আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনা হয়নি ঠিকই। তবে ‘পরোক্ষ আলোচনা’ হয়েছে। মিশর, পাকিস্তান এবং উপসাগরীয় কয়েকটি দেশ আমেরিকা এবং ইরানের মধ্যে বার্তা চালাচালি করেছে। এক পাকিস্তানি আধিকারিক এবং ইজ়রায়েলের বেশ কয়েক জন আধিকারিক সূত্রে রয়টার্স জানাচ্ছে, চলতি সপ্তাহেই ইসলামাবাদে বৈঠকে বসতে পারে আমেরিকা এবং ইরান। (Photo: AP)
বাংলা খবর/ছবি/বিদেশ/
ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে? মধ্যস্থতায় কোন কোন দেশ? হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল