TRENDING:

Netanyahu on Iran: ‘ইরান এখন আরও দুর্বল ! ওদের পরমাণু শক্তি ধ্বংস করে দেওয়া হয়েছে...’ বড় দাবি নেতানিয়াহুর

Last Updated:
নেতানিয়াহু দাবি করেন, এই ক’দিনের যুদ্ধে ইরানের অবস্থা শোচনীয় করে দেওয়া হয়েছে। বর্তমানে তেহরানের আর ইউরেনিয়াম এনরিচ করার ক্ষমতা নেই। পাশাপাশি ইরানের ব্যালিস্টিক মিসাইল তৈরির ক্ষমতাও শেষ হয়ে গিয়েছে।
advertisement
1/5
‘ইরান এখন আরও দুর্বল ! ওদের পরমাণু শক্তি ধ্বংস করে দেওয়া হয়েছে...’ বড় দাবি নেতানিয়াহুর
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি কোন পথে এগোচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে আমেরিকা এবং ইজরায়েলের সমন্বয় নিয়েও। বুধবার ইরানের প্রাকৃতিক গ্যাসের এক গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা করেছে ইজরায়েল। তবে বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেন, আমেরিকা ওই হামলার বিষয়ে আগে থেকে কিছুই জানত না। আমেরিকাকে না জানিয়েই হামলা করেছে ইজরায়েল। ভবিষ্যতে ইজরায়েল এমন করবে না, সেই কথাও বলেছেন ট্রাম্প। (Photo: AP)
advertisement
2/5
'ইরানের পরমাণু শক্তি ধ্বংস করে দেওয়া হয়েছে।' এমনটাই ঘোষণা করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি নাকি বেঁচে নেই ৷ এই নিয়ে অনেকদিন ধরেই গুজব উঠেছিল ৷ এদিন তাই নিজেই সাংবাদিক সম্মেলন করার সিদ্ধান্ত নেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, 'আমি আগেই জানিয়েছিলাম যে বেঁচে রয়েছি। সুস্থ রয়েছি।' (Photo: AP)
advertisement
3/5
নেতানিয়াহু আরও দাবি করেন, এই ২০ দিনের যুদ্ধে ইরানের অবস্থা শোচনীয় করে দেওয়া হয়েছে। বর্তমানে তেহরানের আর ইউরেনিয়াম এনরিচ করার ক্ষমতা নেই। পাশাপাশি ইরানের ব্যালিস্টিক মিসাইল তৈরির ক্ষমতাও শেষ হয়ে গিয়েছে। (Photo: AP)
advertisement
4/5
ইজরায়েলের প্রধানমন্ত্রীর কথায়, ‘‘আমরা জিতছি। আর ইরান ধ্বংস হয়ে যাচ্ছে।’’ যদিও হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য যে আরও নতুন কিছু করার প্রয়োজন রয়েছে, সেটাও জানিয়ে দিয়েছেন নেতানিয়াহু। (Photo: AP)
advertisement
5/5
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সে দিকেই এখন নজর গোটা বিশ্বের ৷ (Photo: AP)
বাংলা খবর/ছবি/বিদেশ/
Netanyahu on Iran: ‘ইরান এখন আরও দুর্বল ! ওদের পরমাণু শক্তি ধ্বংস করে দেওয়া হয়েছে...’ বড় দাবি নেতানিয়াহুর
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল