TRENDING:

‘কিল টিম’, ‘স্পাই’ নিয়োগ....খামেনেইর মৃত্যুর অনেক আগেই খোদ ট্রাম্পকে ২ বার খুনের ছক কষেছিল ইরান! বিস্ফোরক রিপোর্ট ফাঁস

Last Updated:
Donald trump: সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত এক রিপোর্টে দাবি, মার্কিন প্রেসিডেন্টকে এক নয়, দু’দুবার হত্যার ছক কষেছিল ইরান৷
advertisement
1/10
খামেনেইর মৃত্যুর অনেক আগেই খোদ ট্রাম্পকে ২ বার খুনের ছক কষেছিল ইরান! বিস্ফোরক রিপোর্ট ফাঁস
এক সপ্তাহ কেটে গিয়েছে ইরানের সঙ্গে ইজরায়েল এবং আমেরিকার যুদ্ধের৷ গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের একদা সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই৷ তবে সম্প্রতি এক রিপোর্টে দাবি, আয়াতোল্লাকে হত্যার অনেক আগেই নাকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করেছিল তেহরান৷
advertisement
2/10
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্টকে এক নয়, দু’দুবার হত্যার ছক কষেছিল ইরান৷ ওই প্রতিবেদনে দাবি, ২০২৪ সালে ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে ইরান নাকি “কিল টিম” গঠন করেছিল। যদিও এই দুটি পরিকল্পনাই নাকি শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
advertisement
3/10
এর মধ্যে একটি ক্ষেত্রে অভিযোগ করা হয়েছে, ট্রাম্প যখন ২০২৪ সালের নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন, তখনই নাকি তাঁকে হত্যা করার পরিকল্পনা করা হয়। ওই পরিকল্পনার জন্য একজন গুপ্তচরকে ব্যবহার করে আমেরিকাতে থাকা দু’জন ভাড়াটে খুনিকে নিয়োগ করা হয়েছিল। পরে দু’জনকেই গ্রেফতার করা হয়।
advertisement
4/10
গ্রেফতার হওয়া ব্যক্তিদের একজন পাকিস্তানি নাগরিক আসিফ রাজা মার্চেন্ট। প্রসিকিউটরদের মতে, তিনি ২০২০ সালে মার্কিন হামলায় নিহত ইরানের বিপ্লবী গার্ডস কমান্ডার কাসেম সোলমানি (Qassem Soleimani)-এর মৃত্যুর প্রতিশোধ নিতে ট্রাম্প বা অন্যান্য মার্কিন কর্মকর্তাকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। গত সপ্তাহে আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে।
advertisement
5/10
অবসরপ্রাপ্ত ইসরায়েলি সেনা কর্মকর্তা ইয়াগল কারম(Yigal Carmon) জানিয়েছেন, “ওরা একেবারে মাফিয়ার মতো হত্যাকারী। যাদের তারা হত্যা করতে চায় তাদের একটি তালিকা রয়েছে এবং সেই উদ্দেশ্যে তারা অনেক গুপ্তচর পাঠিয়েছে।”
advertisement
6/10
২০২৪ সালে মার্কিন বিচার বিভাগ আরেকটি মামলায় ৫১ বছর বয়সী ফরহাদ শাকেরির বিরুদ্ধে অভিযোগ আনে। অভিযোগ অনুযায়ী, ইরানের অভিজাত বাহিনী Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) ট্রাম্পকে হত্যার নির্দেশ দিয়েছিল।
advertisement
7/10
তেহরানে বসবাসকারী শাকেরি নিউইয়র্কের দুই ব্যক্তিকে কার্লাইল রিভেরা (পপ নামে পরিচিত) এবং জনাথন লোডহোল্ট—এই কাজে নিয়োগ করেন। আদালতের নথি অনুযায়ী, শাকেরি আইআরজিসি-র এক কর্মকর্তাকে বলেছিলেন যে ট্রাম্পকে হত্যা করতে “বিপুল পরিমাণে টাকা” লাগবে। জবাবে ওই কর্মকর্তা বলেন, “আমরা ইতিমধ্যেই অনেক টাকা খরচ করেছি… তাই টাকার সমস্যা নেই।” (Photo-AP)
advertisement
8/10
প্রতিবেদনে দাবি, শাকেরিকে নাকি সাত দিনের মধ্যে ট্রাম্পকে হত্যার একটি পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছিল। শাকেরি এফবিআইকে জানান, তবে তিনি সময়সীমার মধ্যে কোনও পরিকল্পনা দেননি। পরে তিনি যখন ইরানেই ছিলেন, তাঁর অনুপস্থিতিতেই নাকি তাঁর সঙ্গীদের বিচার করা হয়৷ এই মামলায় রিভেরাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, আর লোডহোল্টের সাজা আগামী মাসে ঘোষণা করা হবে বলেই রিপোর্টে দাবি৷ মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগস্থ (Pete Hegseth) সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে জানান, শাকেরিকে পরে মার্কিন সেনাবাহিনী “খুঁজে বের করে হত্যা করেছে।”
advertisement
9/10
অন্য একটি মামলায় আসিফ রাজা মার্চেন্ট আদালতে দাবি করেন, তেহরানে থাকা তার পরিবারের নিরাপত্তার জন্যই তাকে এই ষড়যন্ত্রে জড়াতে বাধ্য করা হয়েছিল। তিনি মনে করেছিলেন, হত্যাকাণ্ড ঘটার আগেই তিনি ধরা পড়বেন।
advertisement
10/10
মার্চেন্ট জানান, তাকে নির্দিষ্ট কাউকে হত্যার নির্দেশ দেওয়া হয়নি। তবে তার ইরানের থেকে নির্দেশে নাকি তিনজনের নাম উল্লেখ্য করেছিলেন, ডোনাল্ড ট্রাম্প, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালে৷
বাংলা খবর/ছবি/বিদেশ/
‘কিল টিম’, ‘স্পাই’ নিয়োগ....খামেনেইর মৃত্যুর অনেক আগেই খোদ ট্রাম্পকে ২ বার খুনের ছক কষেছিল ইরান! বিস্ফোরক রিপোর্ট ফাঁস
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল