TRENDING:

Donald Trump on Pakistan: ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা-ই যেতেন..,’ যদি না আমেরিকা থাকত! এবার ট্রাম্পের দাবিতে ‘চরম লজ্জায়’ ইসলামাবাদ

Last Updated:
অপারেশন সিঁদুর নিয়ে আবারও অদ্ভুত দাবি ডোনাল্ড ট্রাম্পকে, এবার বেজায় ফাঁসল পাকিস্তান, চরম লজ্জায় ইসলামাবাদ৷
advertisement
1/6
‘পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা-ই যেতেন..’, যদি না US থাকত! ট্রাম্পের দাবিতে ‘চরম লজ্জা’
ওয়াশিংটন: ২০২৫ সালের মে মাসে ভারত-পাক সংঘর্ষ নিয়ে আবারও অভূতপূর্ব দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এর আগেও অসংখ্য বার ভারতের ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন দুই পড়শি দেশের সংঘর্ষ থামিয়েছেন বলে দাবি করেছেন৷ যদিও, বারবারই ট্রাম্পের সেই দাবি নস্যাৎ করেছে ভারত৷ তবে এবার ট্রাম্প যা দাবি করলেন, তা পাকিস্তানের পক্ষে নিতান্তই লজ্জাজনক৷ পাকিস্তান নিয়ে ট্রাম্পের বক্তব্য ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
2/6
স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প বলেন যে, তিনি তার দ্বিতীয় মেয়াদের প্রথম ১০ মাসে আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন। তিনি দাবি করেন যে, তিনি যদি হস্তক্ষেপ না করতেন, তাহলে ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ লেগে যেত।
advertisement
3/6
ট্রাম্প বলেন, ভারতের ‘অপারেশন সিঁদুর’ বন্ধ করে তিনি পাকিস্তানকে বাঁচিয়েছেন। ট্রাম্প বলেন, ‘‘পাকিস্তান এবং আমেরিকার মধ্যে পারমাণবিক যুদ্ধ বেঁধে যেত৷ ৩৫ মিলিয়ন মানুষ আমায় বলেছে৷ আমি যদি বিষয়টায় হস্তক্ষেপ না করতাম, তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা যেতেন৷’’
advertisement
4/6
ট্রাম্পের এই মন্তব্যের পরে অনেক নেটিজেনই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ করতে শুরু করেন৷ অনেকেই ভাবেন, ট্রাম্প দাবি করেছেন, তিনি অপারেশন সিঁদুরের সময় ভারতের বিমানহানার হাত থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বাঁচিয়েছিলেন৷
advertisement
5/6
যদিও আরেকদল ভেবেছেন, ট্রাম্প বলতে চেয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ট্রাম্পকে বলেছেন, আমেরিকা মধ্যস্থতা না করলে ৩৫ মিলিয়ন মানুষ মারা যেতেন৷
advertisement
6/6
কিন্তু,ট্রাম্প আদতে যা দাবি করেছিলেন, ভারতীয় বিমানহানায় পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা যেতেন, যদি না সংঘর্ষ বিরতিতে দু’পক্ষের মধ্যস্থতা করত আমেরিকা৷
বাংলা খবর/ছবি/বিদেশ/
Donald Trump on Pakistan: ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা-ই যেতেন..,’ যদি না আমেরিকা থাকত! এবার ট্রাম্পের দাবিতে ‘চরম লজ্জায়’ ইসলামাবাদ
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল