Indo Bangladesh Oil Deal: বাংলাদেশের সঙ্গে রয়েছে তেল নিয়ে চুক্তি! ডিজেল কি দিতেই হবে ভারতকে? ৫০০০ টন পাঠানোর পরে যা জানিয়েছে কেন্দ্র
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ইরান, ইজরায়েল, আমেরিকার যুদ্ধ পরিস্থিতিতে তপ্ত মধ্য প্রাচ্য৷ ইতিমধ্যেই ইরানের ১৬টি মাইন বসানো হরমুজ প্রণালীর কাছে ধ্বংস করেছে বলে দাবি করেছে আমেরিকা৷ প্রত্যাঘাত জারি রেখেছে ইরানও৷ ১১ দিন পরে ধীরে ধীরে জ্বালানি সঙ্কটের দিকে এগোচ্ছে গোটা পৃথিবী
advertisement
1/8

ইরানের উপরে আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলা এবং মধ্য প্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সঙ্কটের আশঙ্কায় ভুগছে বাংলাদেশ, পাকিস্তান সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বহু দেশ৷ ইতিমধ্যেই এ বিষয়ে বৈঠক করে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অন্যদিকে, জ্বালানি সঙ্কটের মোকাবিলা করতে একাধিক পদক্ষেপ করেছে পাকিস্তান এবং বাংলাদেশ.
advertisement
2/8
জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকার কিছু কড়া পদক্ষেপ করেছে। সোমবার বন্ধ রাখা হয়েছে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। পেট্রোল পাম্পে জ্বালানি কেনার হিড়িক শুরু হওয়ার পরে প্রতিদিন নির্দিষ্ট সীমার মধ্যে জ্বালানি বিক্রির নিয়ম চালু করা হয়েছে।
advertisement
3/8
জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকার কিছু কড়া পদক্ষেপ করেছে। সোমবার বন্ধ রাখা হয়েছে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। পেট্রোল পাম্পে জ্বালানি কেনার হিড়িক শুরু হওয়ার পরে প্রতিদিন নির্দিষ্ট সীমার মধ্যে জ্বালানি বিক্রির নিয়ম চালু করা হয়েছে।
advertisement
4/8
ভারত-বাংলাদেশ তেল চুক্তি সম্পর্কে কী? বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মুহাম্মদ রেজানুর রহমান এই সরবরাহের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এটি দুই দেশের মধ্যে আগে থেকেই থাকা একটি চুক্তির অংশ। তিনি সংবাদ সংস্থা ANI-কে বলেছেন, “আমাদের ভারতের সঙ্গে একটি চুক্তি আছে। সেই চুক্তি অনুযায়ী ভারত প্রতি বছর পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল সরবরাহ করে। এখন যে ৫,০০০ টন ডিজেল এসেছে, সেটি সেই চুক্তির অংশ।"
advertisement
5/8
তিনি আরও জানান, ছয় মাসের মধ্যে বাংলাদেশকে অন্তত ৯০,০০০ টন ডিজেল আমদানি করতে হবে। বর্তমানে যে চালান এসেছে তা সেই টার্গেটের অংশ। আশা করা হচ্ছে, আগামী দুই মাসের মধ্যে বাকি পরিমাণও এসে পৌঁছবে।
advertisement
6/8
ভারত ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ডিজেল সরবরাহ করে। এই পাইপলাইনটি ২০১৭ সালে চালু হয়। ডিজেলটি ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে বাণিজ্যিকভাবে সরবরাহ করা হয়।
advertisement
7/8
বাংলাদেশ অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধও করেছে। তবে ভারতের সরকারি সূত্র বলছে, ভারতের জ্বালানির মজুত ও বাজার পরিস্থিতির উপর নির্ভর করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ভারত আরও জানিয়েছে যে, অনিশ্চিত পরিস্থিতি থাকা সত্ত্বেও দেশে এখন জ্বালানির কোনও ঘাটতি নেই।
advertisement
8/8
বিশ্বের প্রায় ২০% তেল এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়৷ কিন্তু, যুদ্ধ পরিস্থিতিতে সেই প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে ইরান৷ সেই কারণে বিশ্বজুড়ে তেলের সরবরাহে পড়েছে বড় প্রভাব। আমেরিকা জানিয়েছে, হরমুজের কাছে ইরানের ১৬টি মাইন বসানো জাহাজ তারা ধ্বংস করেছে।