TRENDING:

Bangladesh Elections 2026: বাংলাদেশে কে আসছে ক্ষমতায়? BNP না জামাত-এনসিপি..কার দিকে ভারী পাল্লা, প্রকাশ্যে জনমত সমীক্ষার রিপোর্ট

Last Updated:
বিএনপি না জামাত, কে কত পেতে পারে শতাংশ ভোট? ক’টা আসনই বা কার কপালে? বাংলাদেশের জনমত সমীক্ষায় এগিয়ে কে?
advertisement
1/12
বাংলাদেশে কে আসছে ক্ষমতায়? BNP না জামাত-এনসিপি..কার দিকে ভারী পাল্লা, বলছে জনমত সমীক্ষা
ঢাকা: রাত পোহালেই বাংলাদেশে সাধারণ নির্বাচন৷ ২০০৮ সালের পরে এই প্রথম৷ নির্বাচনী প্রচার পর্ব শেষ হয়ে গিয়েছে মঙ্গলবার সকাল সাড়ে ৭ টাতেই৷ আগামিকাল বিকেলে ভোটগ্রহণ পর্ব শেষ৷ তার পরই শুরু হয়ে যাবে ভোটগণনা৷ পরশু ফলাফল৷ ভোটের আগে কী বলছে বাংলাদেশের জনমত? কার হাতে যেতে চলেছে ক্ষমতা? কী বলছে জনমত সমীক্ষা?
advertisement
2/12
বাংলাদেশ সংসদের মোট ৩০০টি আসনের মধ্যে ভোটগ্রহণ হবে ২৯৯টি আসনে৷ একই দিনে জুলাই জাতীয় সনদ সংক্রান্ত একটি জাতীয় গণভোটও অনুষ্ঠিত হবে আগামিকাল বৃহস্পতিবার৷ সেখানে গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কারের বিষয় থাকছে৷
advertisement
3/12
তবে এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছেন না বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তাঁর দল আওয়ামি লিগকে নিষিদ্ধ ঘোষণা করেছে বর্তমান অন্তর্বর্তিকালীন সরকার৷ পাকিস্তান সহ একাধিক দেশ ইতিমধ্যেই বাংলাদেশে ইলেকশন অবজার্ভার পাঠিয়েছে৷ তবে এখনও পর্যন্ত কোনও পর্যবেক্ষক পাঠায়নি ভারত৷
advertisement
4/12
গত ২২ জানুয়ারি শুরু হয়েছিল বাংলাদেশের ভোটপ্রচার পর্ব৷ শেষ হয়েছে গতকাল৷ জানা গিয়েছে, বাংলাদেশের ২৯৯টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১,৯৮১ জন প্রার্থী৷ আগামিকাল, বৃহস্পতিবার ভোটদান প্রক্রিয়ায় অংশ নেবেন মোট ১২৭ মিলিন রেজিস্টার্ড ভোটার৷
advertisement
5/12
বাংলাদেশের সাধারণ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী মূলত দু’টি রাজনৈতিক শিবির৷ এক দিকে রয়েছে, বাংলাদেশের সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি৷ বর্তমানে, যার চেয়ারপার্সন তাঁর ছেলে তারেক রহমান৷ অন্যদিকে, জামাত-এ-ইসলামি এবং জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ছাত্র যুবদের নব প্রতিষ্ঠিত সংগঠন ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-সহ ১১টি রাজনৈতিক দলের জোট৷
advertisement
6/12
নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিয়েই আমেরিকা থেকে স্ত্রী জুবাইদা ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে দেশে ফিরেছেন তারেক৷ পরিসংখ্যান বলছে প্রায় ৩৩ থেকে ৩৫ শতাংশ বাংলাদেশির সমর্থন রয়েছে তারেকদের কাছে৷ জামাতদের জোটের পক্ষে রায় দিতে পারেন বাংলাদেশের ৩০-৩৪ শতাংশ মানুষ৷
advertisement
7/12
বাংলাদেশের সংবাদপত্র ‘দ্য ডেইলি স্টার’ Eminence Associates for Social Development (EASD) অধীনে একটি জনমত সমীক্ষা করেছে ইতিমধ্যেই৷ ভোটের আগে সেই জনমত সমীক্ষার পূর্বাভাস, আগামিকালের সাধারণ নির্বাচনে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ২০৮ টি আসনে জয়লাভ করতে পারে বিএনপি-র জোট৷ সেক্ষেত্রে, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান৷
advertisement
8/12
ওই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, জামাত-এ-ইসলামির নেতৃত্বাধনী জোট পেতে পারে ৪৬টি আসন৷ জাতীয় পার্টি পেতে পারে ৩টি আসন, অন্যান্য দল ৪টি এবং নির্দল প্রার্থী জিততে পারে ১৭ আসন৷
advertisement
9/12
বাংলাদেশের ৩০০টি কেন্দ্র জুড়েই মোট ৪১, ৫০০ জনের উপরে চালানো হয়েছিল এই সমীক্ষা৷ সমীক্ষা অনুযায়ী, ৬৬.৩ শতাংশ ভোটার জানিয়েছেন তাঁরা বিএনপি-কে সাপোর্ট করতে চান৷ পাশাপাশি, জামাতের প্রতি ১১.৯ শতাংশ মানুষের সমর্থন রয়েছে এবং ন্যাশনাল সিটিজেন পার্টির প্রতি ১.৭ শতাংশ৷ সমীক্ষা অনুযায়ী, জাতীয় পার্টি পেতে পারে ৪ শতাংশ ভোট৷ নির্দল পেতে পারে ২.৬ শতাংশ ভোট৷
advertisement
10/12
মহিলা ভোটারদের মধ্যে অধিকাংশই বিএনপি-কে ভোট দিচ্ছে বলে উঠে এসেছে ওই জনমত সমীক্ষায়৷ সমীক্ষা অনুযায়ী, প্রায় ৭১.১ শতাংশ মহিলা ভোটার বিএনপি-কে ভোট দিতে চান৷ চট্টগ্রাম এবং সিলেটের দিকে সবচেয়ে বেশি ভোট পাওয়ার পূর্বাভাস রয়েছে বিএনপি-র৷ অন্যদিকে, বরিশাল আর খুলনার দিকে জামাত পেতে পারে বেশি সমর্থন৷ রঙপুর থেকে সবচেয়ে বেশি ভোট পেতে পারে জাতীয় পার্টি৷
advertisement
11/12
অন্যদিকে, অন্য একটি জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, দুই রাজনৈতিক শক্তির মধ্যেই বেশ টানটান লড়াই হতে চলেছে৷ ওই সমীক্ষা অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন গোষ্ঠী পেতে পারে ৪৪.১ শতাংশ ভোট৷ জামাত নেতৃত্বাধীন জোট পেতে পারে ৪৩.৯ শতাংশ ভোট৷ ওই সমীক্ষা অনুযায়ী, ১০৫টি কেন্দ্রে জয়ী হতে পারে জামাতের জোট, বিএনপি-র জোট ১০১টিতে৷
advertisement
12/12
ওই জনমত সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ১.৭ শতাংশ সমর্থন পেতে পারেন জাতীয় পার্টি এবং ৬.৫ শতাংশ মানুষ এখনও সিদ্ধান্ত নেননি৷ এছাড়া, ৭৫টি আসনে দুই রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে টানটান লড়াই হতে পারে বলে দাবি করা হয়েছে ওই সমীক্ষায়৷ অন্যান্য দল পেতে পারে ১৯টি আসন৷ (Disclaimer: কোনও জনমত সমীক্ষার ফলাফলের সত্যতা News18 Bangla নির্দেশ করে না৷ বিষয়টি সম্পূর্ণ রূপে সংশ্লিষ্ট সংস্থার সমীক্ষা৷ জনমত সমীক্ষার ফলাফল মানেই ভোটের ফলাপল নয়৷ ভোট এবং জনমত সমীক্ষার ফলাফল ভিন্ন হয়েছে, এমন নজির রয়েছে)
বাংলা খবর/ছবি/বিদেশ/
Bangladesh Elections 2026: বাংলাদেশে কে আসছে ক্ষমতায়? BNP না জামাত-এনসিপি..কার দিকে ভারী পাল্লা, প্রকাশ্যে জনমত সমীক্ষার রিপোর্ট
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল