TRENDING:

Bangladesh Election Results 2026: ‘আমরাই সরকার গড়ছি’, ঢালাও ভোট পেয়ে ঘোষণা বিএনপি-র! বাংলাদেশে জায়গা পেল না জামাত

Last Updated:
Bangladesh General Election Results 2026 : বাংলাদেশের সাধারণ নির্বাচনে ‘ল্যান্ডস্লাইড ভিক্ট্রি’ বিএনপি-র প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানই হচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী৷
advertisement
1/8
‘আমরাই সরকার গড়ছি’, ঢালাও ভোট পেয়ে ঘোষণা বিএনপি-র! বাংলাদেশে জায়গা পেল না জামাত
ঢাকা: ভোটগণনা শুরু হতেই স্পষ্ট হতে শুরু করেছিল আগামীর ছবিটা৷ শুক্রবারের সূর্য ওঠার সাথে সাথে তাতেই মোটের উপরে পড়ে গেল সিলমোহর৷ বাংলাদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করার পথে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)৷ ছবি: AP
advertisement
2/8
এখনও পর্যন্ত ঘোষিত হওয়া ফলাফলের নিরিখে বিএনপি ও মিত্র দল জয়ী হয়েছে ১৭১টি আসনে৷ যার মধ্যে ১৬৯টাই পেয়েছে তরেক রহমানের বিএনপি৷ অন্যদিকে, জামাত-এ-ইলামির নেতৃত্বাধীন ১১টি দলের জোটের পক্ষে গিয়েছে ৬৪টি আসনের রায়৷ যার মধ্যে জামাত পেয়েছে ৫৫টি আসন, এনসিপি ৬টিতে৷ ছবি: AP
advertisement
3/8
২০২৪ সালের অগাস্ট মাসে ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের ১৮ মাস পরে বাংলাদেশে অনুষ্ঠিত হল সাধারণ নির্বাচন৷ গত বুধবার ছিল ভোট গ্রহণ৷ বাংলাদেশের ত্রয়োদশ তম সাধারণ নির্বাচনে ভোট পড়েছিল প্রায় ৫৫ শতাংশ৷ গতকাল বিকেল থেকেই শুরু হয়ে গিয়েছিল ব্যালট পেপারের ভোটগণনা৷ সেই ভোটেই কার্যত ল্যান্ডস্লাইড জয় পেল বিএনপি৷ ছবি: AP
advertisement
4/8
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বাংলাদেশে সরকার গড়ার বিষয়ে পোস্ট করেছে বিএনপি৷ বেখা হয়েছে, ‘‘বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে সরকার গড়ার পথে৷’’ ছবি: AP
advertisement
5/8
এখনও পর্যন্ত ৩০০ আসনের বাংলাদেশ জাতীয় সংসদের মধ্যে ২০০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে বিএনপি মিত্রশক্তি৷ যেখানে ম্যাজিক ফিগার ছিল ১৫১টি আসন৷ছবি: AP
advertisement
6/8
বিএনপি চেয়ারম্যান তথা বাংলাদেশের সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুপুত্র তারেক রহমান ঢাকা-১৭ এলাকার বগুড়া ৬ কেন্দ্র থেকে জয়লাভ করেছেন৷ সবঠিক থাকলে তারেক রহমানই হতে চলেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী৷ ছবি: AP
advertisement
7/8
তবে, বিপুল জয়ের পূর্বাভাস সত্ত্বেও, বিএনপি সমর্থকদের উদযাপন মিছিল না করার আহ্বান জানানো হয়েছে দলের তরফে। এক বিবৃতিতে, বিএনপি দেশের কল্যাণে মসজিদ, মন্দির, গির্জা এবং প্যাগোডা জুড়ে বিশেষ প্রার্থনার আহ্বান জানিয়েছে। ছবি: AP
advertisement
8/8
অন্যদিকে, ১৩তম সংসদ নির্বাচনের পাশাপাশি, জুলাই জাতীয় সনদ নামে পরিচিত ৮৪-দফা সংস্কার প্যাকেজের উপর গণভোট অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে। সেখানে সংস্কারের জন্য যে প্রস্তাবগুলি রাখা হয়েছিল, তাতে ছিল প্রধানমন্ত্রীর মেয়াদের সীমা, দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা, বিচারব্যবস্থার স্বাধীনতা এবং নির্বাহী ক্ষমতার উপর বর্ধিত নিয়ন্ত্রণ। সেই সমস্ত সংস্কার হওয়ার পক্ষে বাংলাদেশ রায় দিয়েছে গণভোটে৷ ছবি: AP
বাংলা খবর/ছবি/বিদেশ/
Bangladesh Election Results 2026: ‘আমরাই সরকার গড়ছি’, ঢালাও ভোট পেয়ে ঘোষণা বিএনপি-র! বাংলাদেশে জায়গা পেল না জামাত
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল