বাংলাদেশে শুরু ভোট গ্রহণ, হাসিনার ক্ষমতাচ্যুতির পর প্রথম নির্বাচন, কড়া নিরাপত্তায় চলছে ভোটপর্ব
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bangladesh Election 2026 Voting: সারা দেশে কড়া নিরাপত্তার মধ্যে প্রথম এক ঘণ্টার ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশের কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা এখনও পর্যন্ত পর্যন্ত ঘটেনি। শান্তিপূর্ণভাবেই চলছে ভোট। এরসঙ্গে চলছে গণভোটও। ইতিমধ্যেই ভোট দেওয়ার উৎসাহ দেখা যাচ্ছে মানুষের মধ্যে।
advertisement
1/9

ঐতিহাসিক নির্বাচনে আজ বাংলাদেশ। দেশের মোট ৩০০ আসনে নির্বাচন আজ। তবে নির্বাচনের কয়েকদিন আগে শেরপুর-৩ আসনের একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে ২৯৯টি আসনে ভোট গ্রহণ হবে আজ। মোট ৫০টি রাজনৈতিক দল লড়ছে। নির্দল প্রার্থীদের মিলিয়ে মোট ১৭৫৫জন প্রার্থী লড়ছেন। Photo : AP
advertisement
2/9
বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে সকাল থেকেই। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে শুরু হওয়ার অশান্ত পরিবেশে দেশের রাজনৈতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আজ। ২০২৪ সালের জুলাই মাসে তুমুল ছাত্র বিক্ষোভের পর শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। PHOTO -AP
advertisement
3/9
মহম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। তারই ১৮ মাস পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নিষিদ্ধ হওয়ার পর, গত কয়েক দশকের মধ্যে এটিই প্রথম জাতীয় নির্বাচন যেখানে থাকছে না আওয়ামী লীগ। Photo : AP
advertisement
4/9
সারা দেশে কড়া নিরাপত্তার মধ্যে প্রথম এক ঘণ্টার ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশের কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা এখনও পর্যন্ত পর্যন্ত ঘটেনি। শান্তিপূর্ণভাবেই চলছে ভোট। এরসঙ্গে চলছে গণভোটও। ইতিমধ্যেই ভোট দেওয়ার উৎসাহ দেখা যাচ্ছে মানুষের মধ্যে। রাজধানী ঢাকার মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। PHOTO -AP
advertisement
5/9
সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনা ভোট দেন। তিনি বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলির স্ত্রী। এদিন দুই ছেলেকে নিয়ে বিশ্বনাথ উপজেলার ৩৪ নম্বর রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।
advertisement
6/9
বাংলাদেশে প্রতিযোগিতা এখন মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তাদের একসময়ের সঙ্গী জামায়াতে ইসলামীর মধ্যে, যারা ১১টি দলীয় জোটের নেতৃত্ব দিচ্ছে। জনমত সমীক্ষা এখনও পর্যন্ত বিএনপি ও তাদের জোটসঙ্গীদের এগিয়ে রাখছে। তাদের নেতা তারেক রহমান বছরের পর বছর নির্বাসনের পর রাজনৈতিক প্রত্যাবর্তনের চেষ্টা করছেন।
advertisement
7/9
২৯৯টি আসনে প্রায় ১২৭ মিলিয়ন ভোটার ভোট দেওয়ার যোগ্য হিসেবে নির্বাচিত হয়েছেন। PHOTO -AP
advertisement
8/9
কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা দেশে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। প্রায় দশ লক্ষ কর্মী মোতায়েন করা হয়েছে এবং অর্ধেকেরও বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। PHOTO -AP
advertisement
9/9
প্রথমবারের মতো, প্রবাসী বাংলাদেশিরা তথ্যপ্রযুক্তি-ভিত্তিক পোস্টাল ব্যালট সিস্টেমের মাধ্যমে ভোট দিচ্ছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন, বডি ক্যামেরা এবং সিসিটিভি নেটওয়ার্ক ভোটদান পর্যবেক্ষণ করবে। পরিবর্তনের আশা এবং স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের মধ্যে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য এই নির্বাচন একটি ঐতিহাসিক মাইলস্টোন হিসেবে গণ্য হতে চলেছে। PHOTO -AP