Bangldesh Election 2026: মমতার মডেলেই ম্যাজিক! ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র মতো মাসে মাসে...‘ফ্যামিলি কার্ড’ই ট্রাম্প কার্ড তারেকের?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
পরিকল্পনা৷ বিএনপ-র ইস্তেহারে আস্থা রেখেছেন মহিলারা৷ ‘ফ্যামিলি কার্ড’ ছাড়াও বেকারদের জন্য বেকার ভাতা, বাচ্চাদের জন্য ‘মিড ডে মিল’ কৃষকজের জন্য কৃষক কার্ড, জনস্বাস্থ্যে জোর এবং যুব-তরুণদের জন্য বিশেষ পরিকল্পনার কথা ছিল সেখানে৷
advertisement
1/11

বাংলাদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বিএনপি৷ দীর্ঘ ১৭ বছর স্বেচ্ছা নির্বাসনে ব্রিটেনে থাকার পরে দেশে ফিরে প্রধানমন্ত্রী হতে চলেছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান৷ PIC: AP
advertisement
2/11
গত ২৫ ডিসেম্বর সপরিবারে বাংলাদেশে ফেরার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল, পরবর্তী প্রধানমন্ত্রী তিনিই হচ্ছেন৷ ঢাকার রাস্তায় নেমেছিল বিপুল জনস্রোত৷ তবে বাংলাদেশের ধান শীষের এই বিপুল জয়ের পিছনে বিএনপি-র ইস্তেহারও বড় কারণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা৷ কী স্পেশাল ছিল বিএনপি-র ইস্তেহারে? PIC: AP
advertisement
3/11
বিএনপি-র ইস্তেহারে মূলত, ৯টি প্রতিশ্রুতির উল্লেখ করা হয়েছিল৷ যার মধ্যে, ট্রাম্প কার্ড ছিল তারেকের ‘ফ্যামিল কার্ড’৷ PIC: AP
advertisement
4/11
বিএনপি তাদের ইস্তেহারে জানিয়েছিল, ক্ষমতায় ফিরলে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করবে তারা৷ এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। অর্থসেবার এই পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। PIC: AP
advertisement
5/11
বিএনপি-র এই 'ফ্যামিলি কার্ড' এর সঙ্গেই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের মাস্টারস্ট্রোক লক্ষ্মীর ভাণ্ডারের মিল খুঁজে পাচ্ছেন এপার বাংলার অনেকেই। বিএনপি-র সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও বলা হয়েছিল, পরিবারের গৃহিণীর নামে ইস্যু করা ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে বিএনপি সরকার দেবে প্রতি মাসে ২০০০-২৫০০ টাকার আর্থিক সহায়তা অথবা খাদ্য সুবিধা, যথা: চাল, ডাল, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়া হবে। PIC: AP
advertisement
6/11
BNP-র তরফে দাবি করা হয়েছিল, তাঁদের 'ফ্যামিলি কার্ড' প্রকল্প দেশের মহিলাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী এবং শক্তিশালী করবে। বাংলাদেশে ভোটের রেজাল্ট দেখে অনেকেই মনে করছেন, তারেকের এই মাস্টারস্ট্রোকে ফলও মিলেছে। বাংলাদেশের ভোটারদের ৫০ শতাংশই ছিল মহিলা ভোটার৷ আর তারেকের নারী ক্ষমতায়ন, নারী সুরক্ষার উপরে বিশেষ নজরের প্রতিশ্রুতি সেই ভোটব্যাঙ্ককে নিজের দিকে টানতে সমর্থ হয়েছে৷ প্রসঙ্গত, জনমত সমীক্ষাতেও উঠে এসেছিল, মহিলাদের মধ্যে সিংহভাগই তারেকের বিএনপি-র প্রতি তাঁদের সমর্থন রাখছেন৷ সেই প্রতিফলন দেখা গেল রেজাল্টেও৷ PIC: AP
advertisement
7/11
‘ফ্যামিলি কার্ড’ ছাড়া বিএনপির বাকি ৯ প্রতিশ্রুতির মধ্যে ছিল, কৃষক কার্ড৷ কৃষকের কথা ভেবে বলা হয়েছিল, উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে ভর্তুকি, সহজ ঋণ, কৃষিবিমা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণ জোরদার করা হবে। মৎস্যচাষি, পশুপালনকারী খামারি ও কৃষি খাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই সুবিধা পাবেন।PIC: AP
advertisement
8/11
দুর্নীতিমুক্ত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ইস্তেহারে। জেলা ও মহানগর পর্যায়ে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবাসহ রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করার প্রতিশ্রুতিও ছিল৷ প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব, শিক্ষক-শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা ও ‘মিড-ডে মিল’ চালু করা হবে বলে জানানো হয়েছিল।PIC: AP
advertisement
9/11
তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ও উদ্যোক্তা সহায়তা, বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্তকরণসহ মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছিল৷ জানানো হয়েছিল,ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে জেলা–উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণের ব্যবস্থা সম্প্রসারণ করা হবে। PIC: AP
advertisement
10/11
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে দেশপ্রেমী জনগণের স্বেচ্ছাশ্রম ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ২০ হাজার কিলোমিটার নদী–খালখনন ও পুনঃখনন, ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হবে।PIC: AP
advertisement
11/11
ডিজিটাল অর্থনীতি ও বিশ্বব্যাপী সংযোগ বাড়াতে আন্তর্জাতিক পেমেন্ট সিষ্টেম (পেপাল) চালু, ই-কমার্সের আঞ্চলিক হাব স্থাপন ও ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের রফতানি সম্প্রসারণ করার প্রতিশ্রুতি দিয়েছল জামাত।PIC: AP