TRENDING:

Tanishaa Mukerji: ব্যর্থ প্রেম, পরপর ফ্লপ! কাজলের বোন হয়েও রইলেন আঁধারে, কীভাবে কাটে তানিশার জীবন

Last Updated:
Tanishaa Mukerji: তাঁর মা তনুজা, বলিউডের নামী অভিনেত্রী। দিদি কাজলও এক সময়ে ইন্ডাস্ট্রিতে রাজত্ব চালিয়েছেন। কিন্তু তাঁদের পদাঙ্ক অনুসরণ করেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেননি তানিশা।
advertisement
1/8
ব্যর্থ প্রেম, পরপর ফ্লপ! কাজলের বোন হয়েও রইলেন আঁধারে, কীভাবে কাটে তানিশার জীবন
তারকা-সন্তান হলেই যে সাফল্য বাঁধাধরা নয়, এমন অসংখ্য উদাহরণ বলিউডে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই তালিকায় বেশ উপরের দিকে রয়েছে তানিশা মুখোপাধ্যায়ের নাম। তাঁর মা তনুজা, বলিউডের নামী অভিনেত্রী। দিদি কাজলও এক সময়ে ইন্ডাস্ট্রিতে রাজত্ব চালিয়েছেন। কিন্তু তাঁদের পদাঙ্ক অনুসরণ করেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেননি তানিশা।
advertisement
2/8
'Sssshhh...' নামে একটি ছবি দিয়ে বলিউডে তানিশার হাতেখড়ি। কিন্তু প্রথমেই হোঁচট। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি। এর পর আরও একটি ছবি করেন তানিশা। সেটিতেও বিশেষ নজর কাড়তে পারেননি তিনি।
advertisement
3/8
কিন্তু তাতেও তানিশার কাজের অভাব হয়নি। কেরিয়ারের শুরুতেই যশরাজ ফিল্মসের মতো প্রথম সারির প্রযোজনায় কাজের সুযোগ। কুণাল কোহলির 'নীল এন্ড নিকি' ছবি দিয়েই নায়িকা হিসেবে তাঁর আত্মপ্রকাশ। বিপরীতে উদয় চোপড়া।
advertisement
4/8
কিন্তু বড় বাজেটের সেই ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। মা-দিদির মতো দর্শক-মনে ছাপ ফেলতে পারেননি অভিনেত্রী।
advertisement
5/8
শুধু বলিউডেই নয়, দক্ষিণী ছবিতেও কাজ করেছেন তানিশা। কিন্তু সাফল্য অধরা থেকে যায় সেখানেও। ২০০৫ সালে প্রকাশ ঝা-এর 'সরকার'-এ কাজ করেছিলেন তিনি। তাঁকে ঘিরে ছবির গল্প আবর্তিত না হলেও নজর কেড়েছিল তানিশার অভিনয়।
advertisement
6/8
এর পরেও বেশ কয়েকটি ছবি করেন কাজলের বোন। কিন্তু সেগুলি মুক্তি পেয়েই হারিয়ে যায়। ২০১৩ সালে 'বিগ বস'-এর সপ্ত সিজনে অংশগ্রহণ করেন তানিশা। সেখানে প্রথম রানার আপ হন তিনি।
advertisement
7/8
সেই রিয়্যালিটি শোয়েই অভিনেতা আরমান কোহলির প্রেমে পড়েন তনুজা-তনয়া। তানিশার মতো আরমানও সেই সিজনে অংশ নিয়েছিলেন। কিন্তু পর্দায় শুরু প্রেম বাস্তবে বেশি দূর গড়ায়নি। এক বছরের মধ্যে ভেঙে যায় আরমান-তানিশার প্রেম।
advertisement
8/8
আপাতত পর্দা থেকে দূরে তানিশা। অভিনেত্রী হিসেবে সাফল্য না পেলেও নিজের মতো করে জীবন সাজিয়েছেন তিনি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Tanishaa Mukerji: ব্যর্থ প্রেম, পরপর ফ্লপ! কাজলের বোন হয়েও রইলেন আঁধারে, কীভাবে কাটে তানিশার জীবন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল