TRENDING:

Who is Arijit Singh Father: অরিজিৎ কে তো জানেন! কিন্তু জানেন কী তাঁর বাবার পরিচয়, পারিবারিক ব্যবসা কী? জানলে গর্বিত হবেন আপনিও 

Last Updated:
ছোটবেলায় অরিজিৎ মায়ের সঙ্গে গুরুদ্বারে যেতেন এবং সেখানে বিশেষ অনুষ্ঠানে কীর্তন গাইতেন। সুরের সেই প্রথম পাঠ আর মাটির টান আজও অরিজিতের রক্তে মিশে রয়েছে।
advertisement
1/6
অরিজিৎ কে তো জানেন! কিন্তু জানেন কী তাঁর বাবার পরিচয়,পারিবারিক ব্যবসা কী?জানলে গর্বিত হবেন
জিয়াগঞ্জ: অরিজিতের পারিবারিক শিকড় আসলে জড়িয়ে লাহোরের মাটিতে। ১৯৪৭ সালের দেশভাগের সেই উত্তাল সময়ে তাঁদের পরিবারকে সব কিছু ছেড়ে পথে নামতে হয়েছিল। সুরিন্দর সিংয়ের কথায়, “আমাদের আদি বাড়ি ছিল লাহোরের কাছে। দেশভাগের পর আমার বাবা আর ওঁর তিন ভাই লালগোলায় চলে আসেন।”
advertisement
2/6
সাতচল্লিশের কাঁটাতারের ওপার থেকে ভিটেমাটি হারিয়ে তাঁরা উদ্বাস্তু হয়ে পাড়ি জমান এপার বাংলায়। পেশায় তাঁরা ছিলেন কাপড়ের ব্যবসায়ী। সেই শূন্য থেকে জীবন শুরু করার অদম্য জেদ তাঁদের শেষ পর্যন্ত টেনে আনে জিয়াগঞ্জের গঙ্গার ধারে।
advertisement
3/6
সুরিন্দর বাবু স্মৃতিচারণ করে বলেন, “ওঁরা কাপড়ের ব্যবসায়ী ছিলেন এবং কোনওভাবে জিয়াগঞ্জে এসে পৌঁছন এবং নদীর ধারের এই বাড়িটি খুঁজে পান।” এখান থেকেই শুরু হয় সিং পরিবারের এক নতুন অধ্যায়।
advertisement
4/6
জিয়াগঞ্জের অলিগলিতে অরিজিৎ আজও সবার কাছে পরিচিত ‘সমু’ নামে। মুম্বইয়ের পাঁচতারা জীবন যাঁর হাতের মুঠোয়, সেই মানুষটা কেন বারবার এই মফঃস্বলেই ফিরে আসেন? তাঁর বাবা জানান, ছোটবেলায় অরিজিৎ মায়ের সঙ্গে গুরুদ্বারে যেতেন এবং সেখানে বিশেষ অনুষ্ঠানে কীর্তন গাইতেন। সুরের সেই প্রথম পাঠ আর মাটির টান আজও অরিজিতের রক্তে মিশে রয়েছে।
advertisement
5/6
একজন মহাতারকার বাবা হিসেবে কেমন লাগে সুরিন্দর সিংয়ের? তাঁর সোজাসাপ্টা উত্তর, “মজা লাগে। লোকে আমায় জিজ্ঞেস করে আপনার ছেলে কী করছে, ওর পরের প্রজেক্ট কী।” আসলে মুম্বইয়ের চাকচিক্য অরিজিৎকে কোনওদিনই সেভাবে টানতে পারেনি।
advertisement
6/6
ছেলের এই ফিরে আসাকে ব্যাখ্যা করতে গিয়ে বাবা বলেন, “জিয়াগঞ্জ খুব শান্ত জায়গা। আমার ছেলেও মুম্বইয়ে থাকতে পারত না, ওকে ফিরতেই হতো। এই মাটির এমনই টান ।”
বাংলা খবর/ছবি/বিনোদন/
Who is Arijit Singh Father: অরিজিৎ কে তো জানেন! কিন্তু জানেন কী তাঁর বাবার পরিচয়, পারিবারিক ব্যবসা কী? জানলে গর্বিত হবেন আপনিও 
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল