Vishal Dadlani: "কোনও মন্ত্রীকে দিয়ে ফোন করিয়ে গানে সুযোগ পাওয়া যাবে না", অগ্নিশর্মা বিশাল দাদলানি
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
বরাবর স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত বিশাল৷ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মুখ খুলতেও ভয় পান না৷ সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে নিজের মতামত দিতে পিছপা হন না সঙ্গীত শিল্পী৷ এবার নাম না করেই নতুন উঠতি গায়কের বিরুদ্ধে সুর চড়ালেন বিশাল দাদলানি৷
advertisement
1/5

কোনও মন্ত্রীকে দিয়ে ফোন করিয়ে কাজ হবে না! একেবারে খোলাখুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন বিশাল৷ কোনও উঠতি গায়ক তাঁর সঙ্গে যোগ করতে চাইছিলেন৷ উঁচু মহল থেকে তাঁর সঙ্গে সেভাবে যোগাযোগ করা হয়৷ এতেই ক্ষেপে ওঠেন বিশাল!ইনস্টাগ্রামে সরাসরি পোস্ট করেন তাঁর মনের কথা৷
advertisement
2/5
বরাবর স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত বিশাল৷ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মুখ খুলতেও ভয় পান না৷ সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে নিজের মতামত দিতে পিছপা হন না সঙ্গীত শিল্পী৷ এবার নাম না করেই নতুন উঠতি গায়কের বিরুদ্ধে সুর চড়ালেন বিশাল দাদলানি৷
advertisement
3/5
তিনি লেখেন কোনও বড় কারও মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা একেবার বৃথা৷ কোনও নেতা মন্ত্রী বা তাঁদের সচীবকে দিয়ে ফোন করিয়ে কাজ হবে না৷ যিনি এমন কাজ করার চেষ্টা করেছেন, বলে রাখি সেই মন্ত্রীকে ফোনে ব্লক করে দিয়েছি আমি৷ একই সঙ্গে সেই গায়ককেও ফোনে ব্লক করে দিয়েছি যিনি আমার কাছে গানের জন্য ফোন করেছিলেন৷ আপনার সঙ্গে জীবনেও আমি কাজ করছি না৷
advertisement
4/5
বলিউডের সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি৷ প্রচুর জনপ্রিয় গানের সুর দিয়েছেন বিশাল৷ নিজেও গান গেয়েছেন৷ বিশাল-শেখর ব্র্যান্ডে বহু বছর কাজ করে চলেছেন তাঁরা৷ বিশাল দাদলানি এবং শেখর রাবজিয়ানি, দু’জনেই বলিউড এবং বিভিন্ন ভাষায় গান তৈরি করেছেন তাঁরা৷ পেন্টাগ্রাম ব্যান্ডের সদস্য তিনি৷
advertisement
5/5
প্রায় ৬ বছর ইন্ডিয়ান আইডল-এর বিচারক হিসেবে ছিলেন বিশাল৷ তারপর সেই আসন তিনি ছেড়েছেন৷ কারণ এরজন্য ৬ মাস মুম্বইয়ের বাইরে বেরতে পারতেন না বিশাল৷ সেই কারণে ইন্ডিয়ান আইডল থেকে অবসর নেন তিনি৷