TRENDING:

Valentines Day 2026 Jacqueline Fernandez: 'তুমি আমার', জেল থেকেই প্রেয়সী জ্যাকলিনকে ৩০ কোটির উপহার! প্রেম দিবসে শিরোনামে 'কনম্যান' সুকেশ

Last Updated:
Valentines Day 2026 Jacqueline Fernandez : প্রেম দিবসে লেখা চিঠিতে জ্যাকলিনকে 'বেবি বম্মা' বলে সম্বোধন করেছেন সুকেশ। একজন মানুষ মরুভূমিতে হারিয়ে গেলে ঠিক যেমন লাগে, জ্যাকলিনকে দীর্ঘ দিন দেখতে না পেয়ে সুকেশের মনের অবস্থাও নাকি তেমনই।
advertisement
1/10
'তুমি আমার', জেল থেকেই প্রেয়সী জ্যাকলিনকে ৩০ কোটির উপহার! শিরোনামে 'কনম্যান' সুকেশ
আর্থিক প্রতারণার অভিযোগে সংশোধনাগারে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের আলোচিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর। কয়েক বছর আগে সংবাদ শিরোনামে এসেছিল জ্যাকলিন ও সুকেশের প্রেম।
advertisement
2/10
কিন্তু ভ্যালেন্টাইন্স ডে-র দিনে সংশোধনাগারে থাকলেও, প্রেয়সীকে প্রেমের উপহার দিতে ভুললেন না সুকেশ। এবং যে-সে কোনও উপহার নয়, প্রেম দিবসে সুকেশ ৩০ কোটির উপহার পাঠালেন জ্যাকলিনের জন্য।
advertisement
3/10
প্রেম দিবসে লেখা চিঠিতে জ্যাকলিনকে 'বেবি বম্মা' বলে সম্বোধন করেছেন সুকেশ। একজন মানুষ মরুভূমিতে হারিয়ে গেলে ঠিক যেমন লাগে, জ্যাকলিনকে দীর্ঘ দিন দেখতে না পেয়ে সুকেশের মনের অবস্থাও নাকি তেমনই।
advertisement
4/10
আবেগে ভরা চিঠির সঙ্গে প্রেম দিবস উপলক্ষে একটি বিলাসবহুল হেলিকপ্টার পাঠিয়েছেন তিনি। কালো রঙের সেই হেলিকপ্টারে খোদাই করা জ্যাকলিনের নাম ও পদবির প্রথম অক্ষর।
advertisement
5/10
হেলিকপ্টারের অন্দরসজ্জাও বিশেষ ভাবে করিয়েছেন সুকেশ। মুম্বইয়ের ট্রাফিক এড়িয়ে সহজেই যাতে জ্যাকলিন হেলিকপ্টারে চেপে প্রত্যন্ত এলাকায় ভ্রমণ করতে পারেন, সেই উদ্দেশ্যেই নাকি এই উপহার সুকেশের।
advertisement
6/10
হেলিকপ্টারের ভিতর ও বাইরের নকশা তাঁদের 'জেট ও ইয়ট'-এর সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে।
advertisement
7/10
তাঁর দাবি, ''কষ্টার্জিত অর্থ থেকে আমি এই হেলিকপ্টার কিনেছি। অপরাধ থেকে পাওয়া কোনও অর্থ দিয়ে নয়।''
advertisement
8/10
সুকেশ সেই চিঠিতে আরও লেখেন, দূরত্ব যতই থাকুক, তাঁর প্রেমই এই সম্পর্কে সেতুর কাজ করছে। আইনি সমস্যার জন্য তিনি ক্ষমাও চেয়েছেন অভিনেত্রীর কাছে।
advertisement
9/10
সুকেশের কথায়, ''আইনি জটিলতার জন্য আমি গভীর ভাবে ক্ষমাপ্রার্থী। তুমি আমাকে ভালবাসো বলে এ সব তোমার প্রাপ্য ছিল না।''
advertisement
10/10
এখানেই শেষ নয়। সুকেশের দাবি, জ্যাকলিন শুধুই তাঁর। অভিনেত্রীর মনের উপর আর কোনও পুরুষের অধিকার নেই।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Valentines Day 2026 Jacqueline Fernandez: 'তুমি আমার', জেল থেকেই প্রেয়সী জ্যাকলিনকে ৩০ কোটির উপহার! প্রেম দিবসে শিরোনামে 'কনম্যান' সুকেশ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল