TRENDING:

Urvashi Rautela: এক মিনিটে ১ কোটি, ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক নেন এই অভিনেত্রী!

Last Updated:
১ মিনিটে ১ কোটি! এই অভিনেত্রীর পারিশ্রমিক আকাশছোঁয়া। বলিউডের এই অভিনেত্রীর বয়স ২৯ বছর। অভিনয় জীবন হোক কিংবা ব্যক্তিগত জীবন, অ্যাওয়ার্ড শোয়ে তাঁর লুক হোক বা প্রেমের গুঞ্জন সবসময়ই মডেল অভিনেত্রী থাকেন শিরোনামে।
advertisement
1/7
এক মিনিটে ১ কোটি, ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক নেন এই অভিনেত্রী!
১ মিনিটে ১ কোটি! এই অভিনেত্রীর পারিশ্রমিক আকাশছোঁয়া। বলিউডের এই অভিনেত্রীর বয়স ২৯ বছর। অভিনয় জীবন হোক কিংবা ব্যক্তিগত জীবন, অ্যাওয়ার্ড শোয়ে তাঁর লুক হোক বা প্রেমের গুঞ্জন সবসময়ই মডেল অভিনেত্রী থাকেন শিরোনামে। অভিনয়ের দিক থেকে তিনি তেমন ছাপ ফেলতে না পারলেও মডেলিং দক্ষতার কারণে অনেক শো-এর বিচারক হয়েছেন। তাঁর নাচেও মুগ্ধ হয়েছে সিনে প্রেমীরা, সে ছবি ফ্লপ হোক বা হিট। আর এখন শোনা যাচ্ছে, তাঁর পারিশ্রমিক নাকি এতটাই বেড়েছে যা তাবড় তাবড় অভিনেত্রীদের ছাপিয়ে যায়। বর্তমানে তিনি ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল অভিনেত্রী। (ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম)
advertisement
2/7
আপনি কি বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে? এখানে উর্বশী রাউতেলার কথা বলা হচ্ছে। তাঁর পারিশ্রমিক এখন আকাশ ছোঁয়া। এর আগে জানা গিয়েছিল যে উর্বশী রাউতেলা দক্ষিণ ভারতের মেগাস্টার চিরঞ্জীবী অভিনীত 'ভালতেয়ার ভিরাইয়া'-তে একটি আইটেম নম্বরের জন্য ২ কোটি টাকা চার্জ করেছিলেন। ছবিটি চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পেয়েছিল। শুধু তাই নয় বক্স অফিসেও ব্যবসায়িক ভাবে সফল হয়েছিল। তবে এখানেই থেমে নেই তিনি। তাঁর পরবর্তী ছবির জন্যও মোটা অঙ্কের টাকা চেয়েছেন উর্বশী। (ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম)
advertisement
3/7
আবারও উর্বশীকে দক্ষিণী ছবি 'দ্য ওয়ারিয়র'-এ দেখা যাবে। তাঁকে বয়াপতি শ্রীনু-রামা পোথিনেনির আসন্ন ছবিতে আরও একটি ডান্স নম্বরে দেখতে পাওয়া যাবে। নির্মাতারা ইতিমধ্যেই ছবিটির ফার্স্ট লুক এবং মুক্তির তারিখ প্রকাশ করেছেন। পোস্টারে রাম পোথিনেনিকে কালো পোশাকে একটি মহিষকে টানতে দেখা গিয়েছে। চলতি বছরের ২০ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। (ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম)
advertisement
4/7
সম্প্রতি একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, উর্বশী একটি ছবিতে তিন মিনিট কাজের জন্য ৩ কোটি টাকা দাবি করেছেন। তার মানে হল প্রতি মিনিটের জন্য ১ কোটি। যা তাঁকে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী বানিয়ে দেবে। কারণ কোনও অভিনেত্রী এখনও পর্যন্ত এত পারিশ্রমিক চাননি এই সময়ের জন্য। মাত্র এক মিনিট পারফরম্যান্সের জন্য ১ কোটি টাকা নিচ্ছেন তিনি। (ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম)
advertisement
5/7
উর্বশী ২০১৩ সালে 'সিং সাব দ্য গ্রেট'-এর হাত ধরে অভিনয়ে জীবন শুরু করেন। ২০১৪ সালে মিস্টার অ্যারাভাতের সঙ্গে কন্নড় ইন্ডাস্ট্রিতে পা দেন। ২০২২ সালে 'দ্য লিজেন্ড'-এর হাত ধরে তামিল সিনেমায় তাঁর হাতেখড়ি, কিন্তু এটি খারাপভাবে ফ্লপ হয়েছিল। (ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম)
advertisement
6/7
সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী অনুরাগীদের জন্য নানা সময় নানা ছবি ভাগ করে নেন। প্রায়শই তাঁকে নানা বিখ্যাত ফ্যাশন শো-তে দেখা যায়। অভিনেত্রী মিস ইউনিভার্স হওয়ার পাশাপাশি অনেক ফ্যাশন শোতেও অংশগ্রহণ করেছেন। জিতেছেন নানা পুরস্কার। (ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম)
advertisement
7/7
সম্প্রতি, অভিনেত্রী ইতিহাস তৈরি করেছেন। উর্বশী প্যারিস ফ্যাশন উইক ২০২৩-এ প্রথম সর্বকনিষ্ঠ সর্বোচ্চ আয়কারী ভারতীয় হিসেবে শো স্টপার হয়েছেন। উর্বশী ভারতের হয়ে প্রতিনিধিত্বও করছেন। (ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম)
বাংলা খবর/ছবি/বিনোদন/
Urvashi Rautela: এক মিনিটে ১ কোটি, ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক নেন এই অভিনেত্রী!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল