TRENDING:

তামিল এই অভিনেত্রী ডেটিংয়ের প্রথম মাসের মধ্যেই গর্ভবতী হয়েছিলেন ! তারপর বিয়ে করেছিলেন, বলুন দেখি কে?

Last Updated:
তিনি নিজেই তাঁর দ্বিতীয় বিবাহ সম্পর্কে তথ্যও প্রকাশ করেছিলেন সংবাদমাধ্যমের কাছে। অমলা পল একজন একজন অভিনেত্রী যিনি তেলুগু, হিন্দি এবং তামিল সিনেমায় কাজ করেছেন।
advertisement
1/8
তামিল এই অভিনেত্রী ডেটিংয়ের প্রথম মাসের মধ্যেই গর্ভবতী হয়েছিলেন ! তারপর বিয়ে করেছিলেন
এক সময়ে তা নিয়ে সমাজে ঝড় উঠত বটে! আজও যে ওঠে না, এমনটা নয়, তবে বিনোদন জগতে আগে গর্ভধারণ, পরে বিয়ে এখন প্রায় স্বাভাবিক এক বিষয় হিসেবেই গণ্য করা হয়ে থাকে। বলিউডের নেহা ধুপিয়া, আলিয়া ভাটের কথা ভক্তরা আশা করা যায় ভুলে যাননি! এখন যদিও কথা হচ্ছে এক তামিল চলচ্চিত্র অভিনেত্রীকে নিয়ে, যিনি চলচ্চিত্র জগতে সর্বদা সাহসী সিদ্ধান্ত নেন, তিনি দু’বার বিয়ে করেছেন। তিনি প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে সিনেমার জগতে ফিরে আসেন। তিনি নিজেই তাঁর দ্বিতীয় বিবাহ সম্পর্কে তথ্যও প্রকাশ করেছিলেন সংবাদমাধ্যমের কাছে। চেনা যাচ্ছে কি তিনি কে?
advertisement
2/8
অমলা পল একজন একজন অভিনেত্রী যিনি তেলুগু, হিন্দি এবং তামিল সিনেমায় কাজ করেছেন। তিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতে, বিশেষ করে তামিল এবং মলয়ালম ছবির জগতে নিজের জন্য একটি বিশেষ স্থান তৈরি করেছেন। অমলা পল ২০০৯ সালে মলয়ালম ছবি ‘নীলথামরা’ দিয়ে সিনেমায় আত্মপ্রকাশ করেন। তিনি তামিল ছবি 'বীরশেখরন' এবং বিতর্কিত ‘সিন্ধু সামভেলি’-তে অভিনয় করেছিলেন। তবে, এগুলি তাঁকে খুব বেশি পরিচিতি এনে দিতে পারেনি। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত প্রভু সলোমন পরিচালিত 'ময়না' ছবিটি তাঁর চলচ্চিত্র কেরিয়ারের এক গুরুত্বপূর্ণ মোড় ছিল।
advertisement
3/8
এর পরে, তিনি তামিল সিনেমার শীর্ষস্থানীয় অভিনেতাদের সঙ্গে ‘থেইভাথিরুমগাল’, ‘কাদালিল সোথাপ্পুভুধু ইল’, ‘ভেট্টাই’, ‘থালাইভা’, ধনুষ-অভিনীত ‘ভেলাইল্লা পাত্তাধারী’, 'রাতসান'-এ অভিনয় করেন। শুধু সিনেমাতেই নয়, অমলা পলের ব্যক্তিগত ও দাম্পত্য জীবন মিডিয়ায় অন্যতম আলোচিত। 'থিভাথিরুমগাল' এবং 'থালাইভা' ছবিতে অভিনয় করার সময়, সেই ছবির পরিচালক, এএল বিজয় এবং অমলা পল প্রেমে পড়েছিলেন। ২০১৪ সালে একটি জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে দু’জনের বিয়ে হয়।
advertisement
4/8
তবে মতভেদের কারণে ২০১৬ সালে তাঁরা আলাদা হয়ে যান এবং ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটে। চলচ্চিত্র জগতে যখন তিনি সফল ছিলেন, সেই সময়ে অমলা পলের এই সিদ্ধান্ত অনেক বিতর্কের জন্ম দেয়। বিবাহবিচ্ছেদের পর, অমলা পল, যিনি কয়েক বছর ধরে অভিনয়ের উপর মনোযোগ দিয়েছিলেন, তাঁর দীর্ঘদিনের বন্ধু জগৎ দেশাইয়ের প্রেমে পড়েন। জগৎ দেশাই পর্যটন শিল্পে একজন ব্যবস্থাপক হিসেবে কাজ করেন।
advertisement
5/8
২০২৩ সালের নভেম্বরে কোচিতে খুব সাধারণ অনুষ্ঠানে দু’জনের বিয়ে হয়। কিন্তু অমলা পল নিজেই একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি এই বিয়ের আগেই গর্ভবতী হয়েছিলেন। তাঁর দ্বিতীয় বিয়ে সম্পর্কে বলতে গিয়ে অমলা পল খোলাখুলিভাবে বলেছিলেন যে তিনি জগৎ দেশাইয়ের সঙ্গে ডেটিং শুরু করার মাসখানেকের মধ্যেই জানতে পেরেছিলেন যে তিনি গর্ভবতী ছিলেন এবং তার পরেই বিয়ে করেছিলেন। মলয়ালম ভাষায় দেওয়া একটি সাক্ষাৎকারে, তিনি বিয়ের আগে তার গর্ভাবস্থার বিবরণ শেয়ার করেছিলেন এবং বলেছিলেন জগৎ দেশাইয়ের সঙ্গে ডেটিং শুরু করার প্রথম মাসের মধ্যেই তিনি গর্ভবতী হয়েছিলেন।
advertisement
6/8
এই নিয়ে অমলা পাল বলেছিলেন যে ‘‘যখন আমার জীবনে এক ধরনের স্থবিরতা ছিল, তখন আমি একজন জ্যোতিষীর সঙ্গে দেখা করি এবং তিনি ভবিষ্যদ্বাণী করেন, তুমি ৩২ বছর বয়সে বিয়ে করবে। সেই সময় আমার কোনও প্রেমিক ছিল না। তাহলে বিয়ে কীভাবে সম্ভব?’’ অমলা পল শেয়ার করেছেন যে তিনি পুরো বিষয়টাই মজা হিসেবে নিয়েছিলেন। জ্যোতিষী এই কথা তাঁকে বলার কয়েকদিন পরে তিনি গোয়ায় ঘটনাক্রমে জগৎ দেশাইয়ের সঙ্গে দেখা করেন। অমলা বলেন যে পরিচয় প্রেমে পরিণত হয় এবং দু’জনে ডেটিং শুরু করেন।
advertisement
7/8
অমলা অকপট, ‘‘আমরা প্রথমে বিয়ে করার পরিকল্পনা করিনি। আমরা ভেবেছিলাম আমরা লিভ-ইন সম্পর্কে থাকতে পারব এবং পরে একটি সন্তান দত্তক নিতে পারব। কিন্তু, জগৎ দেশাইয়ের সঙ্গে ডেটিং করার প্রথম মাসের মধ্যেই আমি অপ্রত্যাশিতভাবে গর্ভবতী হয়ে পড়ি। প্রকৃতি আমাকে একটি আনন্দদায়ক চমক দিয়েছে। তার পরেই আমরা আনুষ্ঠানিকভাবে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি,’’ অমলা পল বলেছেন।
advertisement
8/8
তাঁর সাক্ষাৎকারে অমলা পল আরও বলেন, ‘‘জীবনে পরবর্তীতে কী করব তা নিয়ে যখন আমি দ্বিধাগ্রস্ত ছিলাম তখন আমি গর্ভবতী হয়েছিলাম। কিন্তু সেই অভিজ্ঞতা আমাকে একটি স্পষ্ট পথ দেখিয়েছিল। যখন আমার ভিতরে বেড়ে ওঠা সেই ছোট্ট জীবন সব কিছু হয়ে উঠেছিল, তখন আমি আরও ভাল মানুষ হয়ে উঠেছিলাম। এই নিজের মধ্যেই হারিয়ে যাওয়ার অনুভূতি আমার খুব ভাল লেগেছিল।’’ অমলা পল, যিনি বর্তমানে তাঁর সন্তান এবং স্বামীর সঙ্গে সুখী জীবন কাটাচ্ছেন, তাঁর সাহসী খোলামেলা ভাবের জন্য তাঁর ভক্তদের কাছ থেকে প্রশংসাও পাচ্ছেন!
বাংলা খবর/ছবি/বিনোদন/
তামিল এই অভিনেত্রী ডেটিংয়ের প্রথম মাসের মধ্যেই গর্ভবতী হয়েছিলেন ! তারপর বিয়ে করেছিলেন, বলুন দেখি কে?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল