TRENDING:

‘তোমার শরীরটা দেখতে চাই’...ফটোগ্রাফারের সঙ্গে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী ঐশ্বর্যা রাজেশ!

Last Updated:
দক্ষিণী চলচ্চিত্র জগতের পরিচিত মুখ সম্প্রতি নিজের অভিনয়জীবনের শুরুর দিকের একাধিক তিক্ত ও অস্বস্তিকর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। এক পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের খোঁজে এসে যৌন হেনস্থা ও প্রকাশ্য অপমানের মতো পরিস্থিতির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন, যা আবারও বিনোদন দুনিয়ায় নারীদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
advertisement
1/8
‘তোমার শরীরটা দেখতে চাই’...ফটোগ্রাফারের সঙ্গে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী!
ঐশ্বর্য রাজেশ, যে নায়িকার এক ইশারায় হিল্লোল দর্শকের চিত্তে! যাঁর শক্তিশালী অভিনয় ও পর্দা উপস্থিতি দর্শকদের কাছে পরিচিত, সেই মেয়ের অভিনয়জীবনের শুরুর দিকটা মোটেই সহজ ছিল না।
advertisement
2/8
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ইন্ডাস্ট্রিতে পা রাখার প্রথম পর্বে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন, যা আবারও চলচ্চিত্র জগতে নারীদের নিরাপত্তা ও সম্মানের প্রশ্ন তুলে ধরেছে।
advertisement
3/8
নিখিল বিজয়েন্দ্র সিমহার পডকাস্টে কথা বলতে গিয়ে ঐশ্বর্যা জানান, কেরিয়ারের একেবারে শুরুর দিকে একটি শুটের জন্য তিনি তাঁর দাদার সঙ্গে গিয়েছিলেন। সেখানেই এক ফটোগ্রাফারের আচরণ তাঁকে গভীরভাবে আতঙ্কিত করে তোলে।
advertisement
4/8
ঐশ্বর্যার কথায়, ফটোগ্রাফার তাঁর দাদাকে বাইরে বসতে বলে তাঁকে আলাদা ঘরে নিয়ে যান। এরপর তাঁকে লিঞ্জারি পরতে দিয়ে বলেন, “আমি তোমার শরীরটা দেখতে চাই।”
advertisement
5/8
অভিনেত্রী জানান, সেই মুহূর্তে তিনি অত্যন্ত অল্প বয়সি ছিলেন এবং পরিস্থিতির ভয়াবহতা তখন পুরোপুরি বুঝতে পারেননি। কিছুটা সময়ের জন্য তিনি প্রায় সেই প্রস্তাবে রাজিও হয়ে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎই তাঁর মনে হয়, বিষয়টি ঠিক নয়। তখন তিনি ফটোগ্রাফারকে জানান, দাদার অনুমতি ছাড়া তিনি কিছুই করতে পারবেন না। এই কথাতেই তিনি সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। ঐশ্বর্যা আরও জানান, ওই ঘটনার কথা তিনি কখনও দাদাকে বলেননি এবং পরে ভেবে দেখেছেন, তাঁর মতো এমন অভিজ্ঞতার মুখোমুখি আরও কত তরুণী অভিনেত্রী হয়েছেন।
advertisement
6/8
একই সঙ্গে কেরিয়ারের শুরুর দিকের আরেকটি তিক্ত অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন ঐশ্বর্যা রাজেশ। তিনি জানান, এক পরিচালক তাঁকে শুটিং ফ্লোরে সকলের সামনে প্রকাশ্যে অপমান করেছিলেন। কয়েক মিনিট দেরিতে পৌঁছনোর কারণে ওই পরিচালক তাঁকে জুনিয়র শিল্পীদের সামনে বকাঝকা করেন এবং অন্য অভিনেত্রীদের সঙ্গে তুলনা করতে থাকেন। ঐশ্বর্যার কথায়, ভুল হলে সংশোধন করাই স্বাভাবিক, কিন্তু তা প্রকাশ্যে অপমান করে করা উচিত নয়।
advertisement
7/8
এই সব প্রতিকূলতার মধ্য দিয়েই নিজের জায়গা তৈরি করেছেন ঐশ্বর্যা রাজেশ। Vada Chennai, Attakathi এবং Kanaa-র মতো ছবিতে অভিনয়ের জন্য তিনি প্রশংসিত হয়েছেন। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে তামিল ছবি Theeyavar Kulaigal Nadunga-তে, যেখানে তাঁর সহশিল্পী ছিলেন অর্জুন। এছাড়া ২০২৫ সালের হিট ছবি ‘সংক্রান্তিকি বস্তুন্নাম’-এও অভিনয় করেছেন তিনি।
advertisement
8/8
বর্তমানে ঐশ্বর্যা রাজেশ কাজ করছেন ‘Oh..! Sukumari’ ছবিতে, যা পরিচালনা করছেন ভরত দর্শন। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন থিরুবীর। অভিনয়ের জন্য তিনি ‘কান্না’ ও ‘ভাদা চেন্নাই’ ছবিতে বিশেষ পুরস্কার বিভাগে সেরা অভিনেত্রীর সম্মানও পেয়েছেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
‘তোমার শরীরটা দেখতে চাই’...ফটোগ্রাফারের সঙ্গে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী ঐশ্বর্যা রাজেশ!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল